বিনোদন

ঈদের ৪র্থ দিন: যা থাকছে চ্যানেল আইয়ের পর্দায়

দুটি মানুষ একটি নাটকীয় দৃশ্যের মধ্যে, একজন পুরুষ ও একজন মহিলা. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরুষ একজনের হাতে একটি কাগজ ধরে আছেন, অন্যজন পিছনে দাঁড়িয়ে আছেন, আবহাওয়া মেঘাচ্ছন্ন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় চলচ্চিত্র ছাড়াও থাকছে শীর্ষ নির্মাতাদের নির্মাণে এবং শীর্ষ শিল্পীদের অভিনয়ে নতুন নাটক, টেলিফিল্ম, গানের অনুষ্ঠান, তারকাদের আড্ডা, গেম শো, রান্নার অনুষ্ঠান এবং কৃষকের ঈদ আনন্দ।

তারই ধারাবাহিকতায় ঈদের ৪র্থ দিনে চ্যানেল আইয়ের পর্দায় যা যা থাকছে 

সিনেমা: এদিন দর্শক দেখতে পারবেন গেল বছরের সবচেয়ে আলোচিত ছবি ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। মুহাম্মদ কাইউম পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন উজ্জ্বল কবির হিমু, জয়িতা মহলানবীশ, সামিয়া আক্তার বৃষ্টি, সুমি ইসলাম বাদল শহীদ সহ আরো অনেকে।

টেলিছবি: এদিন দুপুর ২টা ৩০ মিনিটে দর্শক দেখবেন টেলিফিল্ম ‘মহাকালের ঠিক মাঝখানে’। আফজাল হোসেন, আফসানা মিমি অভনীত এটি রচনা করেছেন ফারিয়া হোসেন এবং পরিচালনা করেছেন আরিফ খান। এতে আরো অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম প্রমুখ।

একই দিন ৪টা ৩০ মিনিটে দর্শক দেখবেন টেলিফিল্ম ‘ভাই এখন হিসাব করে চলে’। রচনা আহসান আলমগীর এবং পরিচালনা করেছেন রবিউল শিকদার। অভিনয়ে জাহিদ হাসান, ভাবনা, শিল্পী সরকার অপু প্রমুখ।

নাটক: নাটক ‘শব্দ প্রেম‘। রচনা ও পরিচালনা করেছেন ভিকি জাহেদ। অভিনয়ে তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিন, রোজি সিদ্দিকি প্রমুখ। প্রচার হবে রাত ৭টা ৪৫ মিনিটে।

নাটক ‘কদমবনে বৃষ্টি‘। রচনা নাসির খান ও পরিচালনায় মাশরিকুল আলম। অভিনয়ে অপূর্ব, সাবিলা নুর, মুনিরা মিঠু প্রমুখ। প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে।

বিষয়:আইস্ক্রিন ঈদ ২০২৩ টেলিফিল্ম নাটক সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…