চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

“সুপারব্র্যান্ডস বাংলাদেশ” ২০২৫–২৬ এ সম্মাননা পেল দেশের ৪৯টি শীর্ষ ব্র্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৭ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২৫
কর্পোরেট নিউজ
A A
দেশের শীর্ষ ৪৯টি ব্র্যান্ডের সম্মাননা প্রদান অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপারব্র্যান্ডস বাংলাদেশ ২০২৫–২৬ এ সম্মাননা পেল দেশের ৪৯টি শীর্ষ ব্র্যান্ড

দেশের ৪৯টি শীর্ষস্থানীয় ও আস্থাভাজন ব্র্যান্ডকে সম্মাননা  জানিয়ে গত ২০ সেপ্টেম্বর রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হয়েছে সুপারব্র্যান্ডস বাংলাদেশ ২০২৫–২৬ এর গালা আয়োজন।

সুপারব্র্যান্ডস বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত এই দ্বিবার্ষিক আয়োজনে দেশের কর্পোরেট অঙ্গনের শীর্ষ নির্বাহী, ব্যবসায়িক প্রতিনিধি ও শিল্পপতিদের উপস্থিতিতে আন্তর্জাতিকভাবে প্রচলিত মর্যাদাপূর্ণ এই সম্মাননাটি প্রদান করা হয়। এ সময় সুপারব্র্যান্ডস বাংলাদেশে ২০২৫-২৬ শীর্ষক প্রকাশনাটির প্রচ্ছদও উন্মোচন করা হয়।

সুপারব্র্যান্ডস ১৯৯৪ সালে যুক্তরাজ্যে যাত্রা শুরু করে। বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে বড় স্বাধীন ব্র্যান্ড মূল্যায়নকারী প্রতিষ্ঠান।

সুপারব্র্যান্ডস বাংলাদেশ ২০২৫–২৬ নির্বাচনের কাজ করেছে একটি বিশেষত ব্র্যান্ড কাউন্সিল। দেশের বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত এই কাউন্সিল প্রতিটি ব্র্যান্ডকে ২০ নম্বরের স্কেলে মূল্যায়ন করেছে। মানদণ্ড ছিল ব্র্যান্ডের ঐতিহ্য, ক্যাটাগরি প্রাসঙ্গিকতা, গুণগত মান, কার্যকারিতা সম্পর্কে ভোক্তার আস্থা, এবং  ভোক্তার মনে উপস্থিতি (টপ অব মাইন্ড এওয়্যারনেস)। সর্বোচ্চ স্কোর পাওয়া ব্র্যান্ডগুলোই সুপারব্র্যান্ডস মর্যাদা অর্জন করেছে।

গালা অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশনস কোম্পানি বাংলাদেশ (প্রা:) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ বিন তাজ নির্বাচন প্রক্রিয়ার বিস্তারিত ব্যাখ্যা করেন।

তিনি  বলেন, বাংলাদেশে সুপারব্র্যান্ডস নির্বাচন আন্তর্জাতিকভাবে প্রচলিত কঠোর মানদণ্ড মেনে সম্পন্ন হয়েছে। একাধিক ধাপে মূল্যায়নের মাধ্যমে কেবল সেইসব ব্র্যান্ডকেই নির্বাচন করা হয়েছে, যারা ধারাবাহিকতা, বিশ্বাসযোগ্যতা ও প্রাসঙ্গিকতায় নিজেদের আলাদাভাবে প্রমাণ করতে পেরেছে। তারাই শেষ পর্যন্ত সুপারব্র্যান্ডস মর্যাদা অর্জন করেছে।

Reneta

সুপারব্র্যান্ডস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন “সুপারব্র্যান্ড হলো এমন একটি স্বীকৃতি যেটির প্রতি মানুষ আস্থা রাখে, শ্রদ্ধা করে এবং গর্ব অনুভব করে। এই ব্র্যান্ডগুলো প্রতিশ্রুতি রক্ষা করে আস্থা অর্জন করেছে এবং মূল্যবোধের মাধ্যমে নিজেদের আলাদা করেছে। আজকের এই আয়োজনে আমরা সেইসব ব্র্যান্ডকে সম্মান জানাচ্ছি, যারা এই আস্থা অর্জন করেছে এবং শিল্পে নতুন মানদণ্ড তৈরি করছে।”

আসন্ন সুপারব্র্যান্ডস বইতে প্রতিটি স্বীকৃত ব্র্যান্ডের ইতিহাস, যাত্রা ও বৈশিষ্ট্য তুলে ধরা হবে। বইটি বিজ্ঞাপন, বিপণন, ব্র্যান্ড ব্যবস্থাপনা, শিক্ষা ও গণমাধ্যমের পেশাজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ রেফারেন্স।

বিশ্বব্যাপী ১৯৯৪ সাল থেকে সুপারব্র্যান্ডস ৯০টি দেশে প্রায় ৪৫,২২১টি ব্র্যান্ডকে স্বীকৃতি দিয়েছে এবং ৬৪৫টিরও বেশি বই প্রকাশ করেছে।

৫টি আয়োজনে বাংলাদেশেও সুপারব্র্যান্ডস এই ধারাবাহিকতা বজায় রেখেছে, যেখানে এমন ব্র্যান্ডগুলোকে সম্মান জানানো হয় যারা আস্থা, গুণমান ও স্বকীয়তার প্রতীক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৪৯টি শীর্ষ ব্র্যান্ডইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশনস কোম্পানি বাংলাদেশলা মেরিডিয়ান হোটেলসুপারব্র্যান্ডস বাংলাদেশ সম্মাননা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬

খুরশীদ আলমের ৮১তম জন্মদিনে শাইখ সিরাজের বিশেষ প্রামাণ্যচিত্র

জুলাই ২৮, ২০২৬
সভাপতি শহিদুল হক টিপু এবং সাধারণ সম্পাদক

চিতলমারী থানা প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি টিপু, সম্পাদক অরুণ

জুলাই ২৮, ২০২৬

জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা চাইলো ঢাকা

জুলাই ২৮, ২০২৬

বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT