চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিরোধী দল শূন্য ভারতের লোকসভা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৯ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ভারতের লোকসভা চলাকালীন হট্টগোলের অভিযোগে আরও ৪৯ জন সাংসদকে সাময়িক বরখাস্ত করেছেন স্পিকার ওম বিড়লা। বহিষ্কারের পর প্রায় বিরোধী দল শূন্য হয়ে পড়েছে ভারতের লোকসভা।

বর্তমান চলাকালীন লোকসভা অধিবেশনে এখন পর্যন্ত মোট ১৪১ জন বিরোধী সাংসদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার ১৯ ডিসেম্বর ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লাহ, কংগ্রেস নেতা শশী থারুর, কার্তি চিদাম্বরম, এনসিপির সুপ্রিয়া সুলে এবং সমাজবাদী পার্টির ডিম্পল যাদবকে লোকসভার কার্যধারা ব্যাহত করার জন্য স্পিকার ওম বিড়লা বরখাস্ত করেছেন।

লোকসভার স্পিকার ওম বিড়লা বলেছেন, সরকার লোকসভার দায়িত্বে হস্তক্ষেপ করতে পারে না। আমরা তা হতেও দেব না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দৈনিক জাগরণ সংবাদপত্রকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, নিরাপত্তা লঙ্ঘনকে একটি খুব গুরুতর বিষয় হিসাবে দেখা হবে এবং তদন্ত করা হবে।

গত সপ্তাহে লোকসভার স্থগিতাদেশ শুরু হয়। নিরাপত্তা লঙ্ঘনের একদিন পর বিরোধী দলীয় সংসদ সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দাবি করতে থাকেন। ১৩ জন লোকসভা সাংসদ এবং একজন রাজ্যসভার সাংসদকে অবাধ্য আচরণের জন্য বরখাস্ত করা হয়েছে।

সোমবার বিরোধী দলীয় সংসদ সদস্যরা আবারও বিক্ষোভ শুরু করেন। যার ফলে গতকাল এবং আজকে মিলিয়ে মোট ১৪১ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিরোধী শূন্য লোকসভাভারতলোকসভাসাংসদ বরখাস্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তান

জুন ২৬, ২০২৬

প্রথমবার আইভরি কোস্ট, জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডরও 

জুন ২৬, ২০২৬

৭ পরিবর্তন নিয়ে জর্ডান ম্যাচে নামতে পারে আর্জেন্টিনা

জুন ২৬, ২০২৬

উন্ডাভসহ জার্মানির একাদশে যাদের দেখা যেতে পারে

জুন ২৬, ২০২৬

বিশ্বকাপে ভারতের সাথে পারল না বাংলাদেশ

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT