চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষামন্ত্রীর সঙ্গে ইইউবি প্রতিনিধি দলের সাক্ষাত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৬ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০২৬
শিক্ষা
A A
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি)-এর একটি প্রতিনিধি দল

বাংলাদেশ সচিবালয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি)-এর একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণা সম্প্রসারণ এবং সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে ইইউবির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম মরতুজা শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানান এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অগ্রগতি, চলমান গবেষণা কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা তুলে ধরেন। একই সঙ্গে তিনি শিক্ষামন্ত্রীকে বিশ্ববিদ্যালয় পরিদর্শনের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দেশের উচ্চশিক্ষা খাতের উন্নয়নে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, মানসম্মত শিক্ষা ও গবেষণা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় নীতিগত সহায়তা দিতে প্রস্তুত। শিক্ষার গুণগত মান, গবেষণাভিত্তিক উদ্ভাবন এবং শিল্পখাতের সঙ্গে সংযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আহমেদ ফরহাদ খান বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশ এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ, গবেষণা তহবিল বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কর্মসংস্থানমুখী দক্ষতা উন্নয়নে সরকারের সহযোগিতা কামনা করেন।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন প্রো-ভিসি গোলাম আহমেদ ফারুকী, প্রক্টর মেজর (অব.) আমিনুল রহমান, লিগ্যাল অ্যাডভাইজার লুৎফর রহমান এবং অর্থ পরিচালক মুহাম্মদ বশিরুল আজম (সেলিম)সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৪৯ প্রার্থী চূড়ান্তগেজেট প্রকাশত্রয়োদশ জাতীয় সংসদসংরক্ষিত নারী আসন
শেয়ারTweetPin

সর্বশেষ

শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ নিবন্ধন

জুলাই ৫, ২০২৬

ভয় দেখিয়ে অর্থ দাবি, করদাতাদের সতর্ক করল এনবিআর

জুলাই ৫, ২০২৬

‘বিসিক বর্ষা মেলা’র উদ্বোধন

জুলাই ৫, ২০২৬

পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট বাস্তবায়নে জোর

জুলাই ৫, ২০২৬

পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT