শিক্ষা

৪৬তম বিসিএস পরীক্ষার তারিখ পরিবর্তন

বিসিএস পরীক্ষার্থীরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন পরীক্ষার্থীরা, একটি পরীক্ষার কক্ষে।. Channel i News – চ্যানেল আই নিউজ

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি (এমসিকিউ টাইপ) পরীক্ষার পূর্বঘোষিত তারিখ পিছিয়ে নতুন তারিখ ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

আজ ১৯ ফেব্রুয়ারি সোমবার নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ আগামী ৯ মার্চের পরিবর্তে ২৬ এপ্রিল ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন।

বিবৃতিতে বলা হয়, ৪৬তম বিসিএস এর প্রিলিমিনারি টেস্ট (এমসিকিউ টাইপ) অনুষ্ঠানের জন্য আগামী ৯ মার্চ দিন নির্ধারিত করা হয়েছিল। নির্বাচন কমিশন উল্লেখিত তারিখে ময়মনসিংহ সিটি কর্পোরেশনসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের নির্বাচনের তফসিল ঘোষণা করায় ৯ মার্চ এর পরিবর্তে আগামী ২৬ এপ্রিল শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠানের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে কমিশন।

পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে।

বিষয়:৪৬তম বিসিএস বিসিএস বিসিএস পরীক্ষা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…