চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

এনায়েতুর রহমান এনায়েতুর রহমান
১২:০০ পূর্বাহ্ণ ০৯, আগস্ট ২০২৬
- সেমি লিড, অর্থনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের ইলিশ সংকটের মধ্যে কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলারের জালে একসঙ্গে ধরা পড়েছে ৪৬ মণ ইলিশ। পরে মহিপুর মৎস্য বন্দরে নিলামে এসব ইলিশ বিক্রি হয়েছে ৪৮ লাখ ৫০ হাজার টাকায়। বিপুল পরিমাণ ইলিশ একসঙ্গে ধরা পড়ায় জেলে ও মাছ ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস।

শনিবার (৮ আগস্ট) জেলেদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৬ আগস্ট পায়রা বন্দরের শেষ বয়া সংলগ্ন গভীর সাগরে এফবি জুনাইদ নামের ট্রলারের জালে এসব ইলিশ ধরা পড়ে। পরে ট্রলারটি মহিপুর মৎস্য বন্দরে পৌঁছালে মনোয়ারা ফিশ আড়তে মাছগুলো নিলামে তোলা হয়।

আহরিত ৪৬ মণ ইলিশের মধ্যে এক কেজি বা তার বেশি ওজনের ইলিশ ছিল ২৪ মণ। এসব ইলিশ প্রতি মণ ১ লাখ ১৫ হাজার টাকা দরে বিক্রি হয়। আর ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ২২ মণ ইলিশ বিক্রি হয়েছে প্রতি মণ ৯৫ হাজার টাকা দরে।

Banglabid

দুই আকারের ইলিশের মোট বিক্রয়মূল্য দাঁড়ায় ৪৮ লাখ ৫০ হাজার টাকা।

এত বিপুল পরিমাণ ইলিশ একসঙ্গে পাওয়ায় জেলেদের মধ্যে স্বস্তি ফিরেছে। সাম্প্রতিক সময়ে সাগরে কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ না পাওয়ায় অনেক মাছ ধরার ট্রলারকে লোকসান গুনতে হয়েছে।

এফবি জুনাইদের মাঝি আলমগীর বলেন, ‘দীর্ঘদিনের লোকসানের পর এমন মাছ পেয়ে আমরা খুবই খুশি।’

Reneta

মনোয়ারা ফিশের ব্যবস্থাপক সগির আকন বলেন, সাধারণত এত বড় আকারের ইলিশ একসঙ্গে পাওয়া যায় না। বর্তমানে বাজারে ইলিশের দাম তুলনামূলক বেশি থাকায় জেলেরাও ভালো দাম পেয়েছেন।

‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, সাম্প্রতিক সময়ে বেশির ভাগ মাছ ধরার ট্রলারের জালে কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ ধরা পড়েনি। এর মধ্যে একটি ট্রলারে একসঙ্গে ৪৬ মণ ইলিশ পাওয়া নিঃসন্দেহে স্বস্তির খবর।

তবে ইলিশের প্রাচুর্য ধরে রাখতে প্রজনন মৌসুমে মাছ আহরণ থেকে বিরত থাকা, জাটকা সংরক্ষণ এবং সাগরে মাছ ধরার ক্ষেত্রে সরকারি বিধিনিষেধ মেনে চলার ওপর গুরুত্ব দেন তিনি।

মৎস্য বিশেষজ্ঞদের মতে, ইলিশের বিচরণ ও প্রাপ্যতার ওপর সাগরের পরিবেশ, বৃষ্টিপাত এবং নদী ও সাগরের পানির বিভিন্ন পরিবর্তনের প্রভাব রয়েছে। ফলে নির্দিষ্ট সময়ে ইলিশের প্রাপ্যতা হঠাৎ বেড়ে যেতে পারে। তবে একদিনের বড় আহরণকে দীর্ঘমেয়াদি ইলিশের প্রাচুর্যের নিশ্চিত ইঙ্গিত হিসেবে দেখার সুযোগ নেই।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, কিছুদিন আগেও সাগরে ইলিশের সংকট ছিল। বৃষ্টিপাত অব্যাহত থাকলে সামনে আরও বেশি ইলিশ পাওয়া যেতে পারে।

এক ট্রলারে ৪৬ মণ ইলিশ ধরা পড়ার ঘটনায় তাই জেলেদের পাশাপাশি মহিপুরের মাছ ব্যবসায়ীদের মধ্যেও নতুন আশার সঞ্চার হয়েছে। এখন দেখার বিষয়, ইলিশের এই জোয়ার কতটা স্থায়ী হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৪৬ মণ ইলিশইলিশের সংকটপায়রা বন্দর
শেয়ারTweetPin
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT