চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা পদাতিক নাট্যচর্চার ৪৪তম বর্ষপূর্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৭ অপরাহ্ণ ০৯, মার্চ ২০২৪
শিল্প সাহিত্য
A A
নাট্যচর্চার অনুষ্ঠানে অংশগ্রহণকারী দুই ব্যক্তি, মহিলার হাসিমুখ ও পুরুষের গম্ভীর মুখ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে নবনাট্যান্দোলনের অন্যতম সহযোগী ঢাকা পদাতিক-এর নাট্যচর্চার ৪৪তম বর্ষপূর্তি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

আগামী রোববার ১০ মার্চ সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আয়োজন।

সৃজনের এ সময়টিকে আলোকময় করার প্রত্যয়ে ঢাকা পদাতিক আয়োজন করছে দিনব্যাপী নাট্য প্রদর্শনী, আলোচনা এবং ঢাকা পদাতিক প্রবর্তিত আবুল কাসেম দুলাল ও গাজী জাকির হোসেন পদক প্রদান অনুষ্ঠান।

রোববার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি সচিব খলিল আহমদ। বক্তব্য রাখবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি, লেখক-গবেষক গোলাম কুদ্দুছ, অভিনেতা-নির্দেশক নাদের চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আহ্কাম উল্লাহ্ ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল চন্দন রেজা। সভাপতিত্ব করবেন দলের সভাপতি মিজানুর রহমান এবং স্বাগত বক্তব্য রাখবেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম নান্টু।

নাটকের প্রদর্শনী, আলোচনা ও সম্মাননা প্রদানের মাধ্যমে সাজানো হয়েছে ঢাকা পদাতিক প্রবর্তিত আবুল কাশেম দুলাল ও গাজী জাকির হোসেন স্মৃতিপদক অনুষ্ঠান। আবুল কাশেম দুলাল স্মৃতিপদক প্রদান করা হবে নাট্যজন ম. সাইফুল আলম চৌধুরীকে। গাজী জাকির হোসেন স্মৃতিপদক প্রদান করা হবে নাট্যজন রওশন জান্নাত রুশনীকে। শিল্পীদের উত্তরীয়, স্মারক ও সম্মাননার অর্থ তুলে দেবেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

সেই দিন পরীক্ষণ থিয়েটার মিলনায়তন লবিতে প্রদর্শিত হবে ঢাকা পদাতিকের বিভিন্ন নাটকের স্থিরচিত্র ও পোষ্টার। প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে আয়োজনের উদ্বোধন করবেন অতিথিরা।

উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে মঞ্চস্থ হবে ঢাকা পদাতিকের নাটক ‘টেলিফোন ম্যাজিক’ নাটকটি রচনা করেছেন মাসুম আজিজ ও নির্দেশনা দিয়েছেন মিজানুর রহমান এবং ঢাকা পদাতিক প্রযোজিত বিভিন্ন নাটকের গান পরিবেশন করবেন দলের শিল্পীরা।

উল্লেখ্য, ইতোপূর্বে যারা আবুল কাশেম দুলাল স্মৃতিপদক পেয়েছেন- ফেরদৌসি মজুমদার, নাসির উদ্দিন ইউসুফ, এস এম সোলায়মান, সৈয়দ জামিল আহমেদ, গাজীউল হক, মামুনুর রশিদ, ফয়েজ আহমেদ, পীযুষ বন্দ্যোপাধ্যায়, সৈয়দ দুলাল, আহমেদ, ইকবাল হায়দার, ম. হামিদ এবং গাজী জাকির হোসেন স্মৃতিপদক পেয়েছেন- ঝুনা চৌধুরী, মোঃ আক্তারুজ্জামান, আহম্মেদ গিয়াস, আসমা আক্তার লিজা।

ট্যাগ: ৪৪ তম বর্ষপূর্তিঢাকা পদাতিক নাট্যচর্চা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুমিল্লা সিটির উপনির্বাচনে বিভিন্ন স্থানে বাধার অভিযোগ

পরবর্তী

এস‌এসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ’র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পরবর্তী
চ্যানেল আই অনলাইন এর অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

এস‌এসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ’র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রবাসী প্রতিনিধিরা স্মার্ট বাংলাদেশ গঠনে অংশগ্রহণের জন্য আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্মার্ট বাংলাদেশ গঠনে প্রবাসীদের অংশগ্রহণের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

সর্বশেষ

জানালার ওপারে বৃষ্টি, এপারে বন্দী শৈশব

আগস্ট ২৯, ২০২৬

বিরাট লোডশেডিংয়ের শঙ্কা, ভোগাবে রাতেও

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যার সতর্কতায়ও ঘর ছাড়ছেন না নেপালের এক নারী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু

আগস্ট ২৯, ২০২৬

আরও একধাপে এগিয়েছে ফের্নান্দেজ-ম্যানসিটি চুক্তি

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT