বাংলাদেশ

৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ হচ্ছে না আজ

বাংলাদেশ পুলিশ ব্যাচের সদস্যরা সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ পুলিশ ব্যাচের সদস্যরা ৪০তম বিসিএসের সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণ করছে, যা একটি আনুষ্ঠানিক সামরিক অভ্যুত্থান।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অনিবার্য কারণবশত ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ আজ অনুষ্ঠিত হচ্ছে না।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৪০তম বিসিএস পুলিশ ক্যাডারের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সকাল ১০টায় স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব:) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ করার কথা ছিল।

এছাড়া পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম এবং র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা রোববার সকালের কুচকাওয়াজে অংশ নেয়ার জন্য শনিবার রাতে সারদা পুলিশ একাডেমিতে অবস্থান করছিলেন। তবে শনিবার রাতে জানানো হয়, অনিবার্য কারণবশত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়েছে।

বিষয়:কুচকাওয়াজ স্থগিত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…