চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ মিনিটের ভিডিও কলে ৪০০ কর্মী ছাঁটাই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৮ অপরাহ্ণ ২৮, মার্চ ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ, তথ্যপ্রযুক্তি
A A
অফিসে কর্মীদের ছাঁটাইয়ের জন্য প্যাকেট হাতে নেওয়া একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতীকী ছবি

মাত্র ১০ মিনিটের ভিডিও কলে ৪০০ কর্মী ছাঁটাই করেছে কানাডাভিত্তিক টেলিকমিউনিকেশন জায়ান্ট ‘বেল’।

টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, গত বুধবার (২০ মার্চ) এক ভার্চুয়াল বৈঠকে শত শত কর্মীকে বরখাস্ত করা হয়েছে বলে দাবি করেছে কানাডার বেসরকারি কর্মীদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন ‘ইউনিফোর’।

ইউনিফোরের পক্ষ থেকে বলা হয়েছে, মাত্র ১০ মিনিটের একটি ভিডিও কলে ৪০০ কর্মীকে ছাঁটাই করা হয়। প্রতিষ্ঠানটির সিইও মিরকো বিবিক পরিবর্তনের নামে এতজন কর্মী ছাঁটাই করেছেন। ইউনিফোর এই ঘটনাটিকে লজ্জাজনক বলে অভিহিত করেছে।

Banglabid

ইউনিফোর জানায়, এই ১০ মিনিটের ভিডিও কল চলাকালে কর্মী এবং ইউনিয়নকে কোনো কথা বলার সুযোগ দেওয়া হয়নি।বরখাস্ত করা শ্রমিকদের অনেকেই অনেক বছর ধরে প্রতিষ্ঠানটিতে কাজ করছেন। মাত্র ১০ মিনিটের একটি কলে তাদের জানানো হয় যে তাদের ছাঁটাই করা হচ্ছে।

এই বিষয়ে বেলের কমিউনিকেশন ডিরেক্টর এলেন মারফি বলেন, কর্মীদের ওপর এর প্রভাব নিয়ে আমরা ইউনিফোর এবং অন্যান্য ইউনিয়নের সঙ্গে কাজ করছি। আমরা পাঁচ সপ্তাহ আগে আলোচনা শুরু করি। আলোচনাগুলো অত্যন্ত স্বচ্ছ ছিল। আমরা যৌথ আলোচনার মাধ্যমে চুক্তির অধীনে এই সিদ্ধান্ত নিয়েছি। এমনকি ছাঁটাইয়ের আগে এসব কর্মীদের সঙ্গে আলাদাভাবে প্রতিনিধিরা বৈঠক করেছেন।

এর আগে, গত ফেব্রুয়ারি মাসে বেল ৪ হাজার ৮০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার ঘোষণা দিয়েছিল যা প্রতিষ্ঠানটির মোট কর্মীসংখ্যার প্রায় ৯ শতাংশ। বেলের সিইও মারকো বিবিক এই ছাঁটাইকে জরুরি জানিয়ে বলেন, আমাদের সংস্থাকে সচল রাখতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কর্মী ছাটাইটেলিকমিউনিকেশনবেলভিডিও কল
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT