সর্বজনীন পেনশন ব্যবস্থার ‘প্রত্যয়’ স্কিম থেকে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের প্রত্যাহারের দাবিতে সর্বাত্মক কর্মবিরতিতে নয় দিন ধরে অচল সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়। শিক্ষকরা বলছেন, সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও যেহেতু দাবি মানা হয়নি তাই আন্দোলন চলবে। তারা বলছেন, হঠাৎ করেই সরকার শিক্ষকদের মাঠে নামতে বাধ্য করেছে।








