৪ বছর ৮ মাস আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ফেনীর উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী এখনও শপথ নেননি, এমনকি তার নামে কোন গেজেটও প্রকাশ হয়নি। এমন ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন হাইকোর্ট। রায়ে ওই চেয়ারম্যানকে এসময়ের মধ্যে পাওয়া ৩৩ লাখ টাকারও বেশি সম্মানী সরকারের কোষাগারে ফেরত দিতে নির্দেশ দিয়েছেন আদালত।






