ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ ৪ নারীর মৃত্যু

ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ চার নারীর মৃত্যু, ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে মা মেয়েসহ ৪ নারী নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও ১জন। নিহতরা হলেন, ভূঞাপুরের নিকরাইল দাস পাড়া এলাকার বাসন্তী, আরতী রানী দাস, শান্তি রানী ও শিল্পী রানী। শান্তি রানী ও শিল্পী রানী সম্পর্কে মা মেয়ে।
বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার মীরহামজানী এলাকায় একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সকাল সাড়ে ৫টার দিকে যাকাতের জন্য সল্লা যাচ্ছিলেন হতাহতরা। এসময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মা-মেয়েসহ ৪ জনের মৃত্যু হয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






