আন্তর্জাতিক

ইসরাইলের হামলায় ৪ সিরীয় সৈন্য নিহত

সিরীয় সৈন্যদের জন্য নিরাপত্তা ব্যবস্থা, আহত ও নিহতের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরীয় সৈন্যদের জন্য নিরাপত্তা ব্যবস্থা, আহত ও নিহতের খবর, একটি দুর্ঘটনা বা সংঘর্ষের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

সিরিয়ার রাজধানী দামেস্ককে লক্ষ্য করে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় চার জন সেনা সদস্য নিহত হয়েছে। এই ঘটনায় আরও চার জন আহত হয়েছে।

সোমবার (৭ আগস্ট) সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম একটি সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইসরাইলের হামলায় চার জন সেনা সদস্য নিহত হয়েছে, আহত হয়েছে আরও চার জন এবং কিছু সম্পদের ক্ষতি হয়েছে।

সিরিয়ার সামরিক সূত্র জানিয়েছে, স্থানীয় সময় রাত ২টা ২০ মিনিট নাগাদ ইসরায়েলি শত্রু দখলকৃত সিরিয়ার গোলান মালভূমির দিক থেকে দামেস্ক শহরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়। সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী এই ক্ষেপণাস্ত্র হামলায় বাধা দেয় এবং কয়েকটি গুলি করে।

ইসরায়েল বছরের পর বছর ধরে সিরিয়ায়, ইরানকে লক্ষ্যবস্তু বানিয়ে হামলা করে যাচ্ছে। ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন করা শুরু করার পর থেকে ইরানের প্রভাব বেড়েছে।

 

 

বিষয়:৪ জন নিহত ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…