টাঙ্গাইল-৩ আসনে ঘাটাইলে আওয়ামী লীগ ও স্বতন্ত্র (ঈগল) প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে নির্বাচনী সহিংসতায় ৪ জন আহত হয়েছেন।
গতকাল ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ১০টার দিকে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার লক্ষীন্দর এলাকায় এই সহিংসতার ঘটনা ঘটে।
আহতরা হলেন, স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের সমর্থক লক্ষীন্দর ইউনিয়নের ৭নং বাগ-আড়া এলাকার মো. হামিদুল ইসলাম (৫০), আমিরুল (৪১) মেম্বার, মো. রুহুল আমীন(৩৪) এবং নৌকা প্রতীকের সমর্থক মো. জাফর আলী (৪৫)।
ঘাটাইল থানার ওসি মো. আবু ছালাম মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি অনেকটাই শান্ত।







