চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পলক-আতিকসহ ৪ জন আবার রিমান্ডে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৪ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, আদালত
A A
বাংলাদেশের পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা রাস্তায় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামের ৩ দিনের ও মোহাম্মদপুর থানার একটি হত্যাচেষ্টা মামলায়, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক এমপি সাদেক খান ও সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ সলুর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।

আজ বুধবার সকালে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিমান্ড ও গ্রেপ্তারের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা।

Banglabid

পরে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের শুনানি শেষে এ আদেশ দেন আদালত। প্রত্যেক আসামি একাধিকবার রিমান্ডপ্রাপ্ত হওয়ায় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করেন।

আদালত সূত্রে জানা গেছে, হত্যা মামলায় আতিকুলের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন ডিবি পুলিশ। এছাড়া হত্যাচেষ্টা মামলায় পলক, সাদেক ও সলুর পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন।

মোহাম্মদপুর থানার মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ১৯ জুলাই মোহাম্মদপুর থানাধীন বাসস্ট্যান্ড এলাকায় ভ্যান চালক ইনছান আলী ভ্যান নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে আসামিদের ছোড়া গুলিতে আহত হন তিনি। এ ঘটনায় ভুক্তভোগীর মা গত ১৩ নভেম্বর মোহাম্মদপুর থানায় ২৬৬ জনকে আসামি করে হত্যাচেষ্টা মামলা করেন।

Reneta

অপরদিকে উত্তরা পূর্ব থানার মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার সঙ্গে গত ৫ আগস্ট অংশ নেন মো. ফজলুল করিম। বিকেলে আসামিদের ছোড়া গুলিতে আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতে আইসিইউতে নেওয়ার পর ডাক্তার ফজলুল করিমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই আনোয়ার হোসেন আয়নাল গত ২১ আগস্ট উত্তরা পূর্ব থানায় মামলা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৪ জন ফের রিমান্ডেসাবেক এমপি সাদেক খানসাবেক কাউন্সিলর সলিমুল্লাহ সলুসাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসাবেক মেয়র আতিকুল ইসলাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উইন্ডিজে প্রথম জয়ে বিশ্বকাপ টিকিটের আশায় যা বললেন জ্যোতি

পরবর্তী

মালয়েশিয়ায় সপ্তাহব্যাপী বিশেষ ব্যবস্থায় পাসপোর্ট বিতরণ

পরবর্তী
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ভবন ও পাসপোর্টের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মালয়েশিয়ায় সপ্তাহব্যাপী বিশেষ ব্যবস্থায় পাসপোর্ট বিতরণ

বিমানবন্দরে নিরাপত্তা চেকের জন্য কুকুরের মাধ্যমে তল্লাশি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘প্লেনে তল্লাশি চালিয়ে বোমা ও বোমা সদৃশ কিছু পাওয়া যায়নি’

সর্বশেষ

রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

পাকিস্তান হাইকমিশনের বাইরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো নয়াদিল্লি

আগস্ট ২০, ২০২৬

গায়িকাকে যৌন নিপীড়নের অভিযোগে গায়ক গ্রেপ্তার

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চতুর্থ বিভাগে প্রথম বাংলাদেশ

আগস্ট ২০, ২০২৬

শিরোপা জিতে ফ্লিক বললেন, বার্সার একজন ‘৯’ দরকার

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT