লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বাউরা ইউনিয়নের আলাউদ্দিন নগর এলাকায় ট্রেনে কাটা পড়ে ৪ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় আলাউদ্দিন নগর এলাকার রেললাইনের ওপর বসে চার শ্রমিক তাদের সারাদিনের কাজের টাকা ভাগাভাগি করার সময় এই ঘটনা ঘটে।
পাশে ধান মাড়াইয়ের মেশিন চলছিল, তাই ট্রেনের শব্দ টের পাননি তারা। বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা সান্তাহারগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন তারা।
গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ৪ জনেরই মৃত্যু হয়। নিহতরা হলেন, আজিজার রহমান, মোবারক হোসেন, মকবুল হোসেন ও আব্দুল ওহাব।
নিহত ৪ জনই জোংড়া ইউনিয়নের ইসলাম নগর গ্রামের বাসিন্দা।







