চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিখিতা গান্ধীর কনসার্টে পদদলিত হয়ে ৪ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৬ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০২৩
আন্তর্জাতিক
A A

ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী নিখিতা গান্ধীর কনসার্টে পদদলিত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। কনসার্টের মাঝে হঠাৎ বৃষ্টি শুরু হলে দর্শকরা সবাই ছাউনিতে ছুটে আসার সময় পদদলিত হওয়ার ঘটনা ঘটে।

শনিবার (২৫ নভেম্বর) আহত অবস্থায় হাসপাতালে পৌঁছানোর পর পদদলিত হওয়া দুই মেয়ে এবং দুই ছেলেকে মৃত ঘোষণা করে চিকিৎসক। এই ঘটনায় আরও ৬৪ জন আহত হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

এই বিপর্যয়ের জন্য নিখিতা গান্ধী গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, যা ঘটেছে তাতে আমার হৃদয় ভেঙে গেছে এবং আমি ব্যক্তিগত পর্যায়ে বিধ্বস্ত অবস্থায় আছি।

সঙ্গীতশিল্পী নিখিতা গান্ধীর সম্পর্কে ৫টি তথ্য:

  • নিখিতা গান্ধীর জন্ম ১৯৯১ সালের ১ অক্টোবর। তিনি অর্ধ-বাঙালি এবং অর্ধ-পাঞ্জাবি ঐতিহ্যের একজন ভারতীয় প্লেব্যাক শিল্পী।
  • নিখিতা গান্ধী তার প্রাথমিক শিক্ষার কলকাতায় লা মার্টিনিয়ার ফর গার্লস স্কুল থেকে শেষ করেছেন এবং পরে ২০১০ সালে ডেন্টিস্ট্রি পড়ার জন্য চেন্নাইতে চলে যান।
  • নিখিতা গান্ধীর জীবনের ধারা বদলায় যখন তিনি একটি সঙ্গীত অনুষ্ঠানে এ আর রহমানের সাথে দেখা করেন। এ আর রহমান তাকে একটি গানের জন্য চুক্তিবদ্ধ করেছিলেন। এরপর এ আর রহমান তাকে হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তিপ্রাপ্ত “আই” চলচ্চিত্রে ‘লাদিয়ো’ গানটি দিয়েছিলেন, যেখানে নিখিতা গান্ধী তিনটি সংস্করণই গেয়েছিলেন।
  • নিখিতা গান্ধী ইরানি চলচ্চিত্র মুহাম্মদ (সাঃ) দ্য মেসেঞ্জার অফ গডের জন্য তিনটি গান গেয়েছিলেন। তিনি হলিউড চলচিত্র পেলে: বার্থ অফ এ লিজেন্ড এর তিনটি গান গেয়েছেন যা ব্রাজিলিয়ান ফুটবলার পেলের গল্প বলে।
  • তার চলচ্চিত্রের অবদান ছাড়াও নিখিতা গান্ধী ‘নূর’ নামে একটি ব্যান্ড প্রতিষ্ঠা করেছেন, যার সদস্যদের মধ্যে সজিথ সত্য, জেরার্ড ফেলিক্স, গডফ্রে ইমানুয়েল এবং জোশুয়া গোপাল রয়েছে।

নিখিতা গান্ধী ‘রাবতা’ চলচিত্রের প্রধান গানের জন্য জি সিনে অ্যাওয়ার্ডস ২০১৮-এর সেরা নারী প্লেব্যাক শিল্পী হিসাবে স্বীকৃতি অর্জন করেছিলেন। তিনি জাব হ্যারি মেট সেজাল চলচিত্রের ‘ঘর’ গানের জন্য ৬৩ তম ফিল্মফেয়ার পুরস্কারে সেরা প্লেব্যাক নারী পুরুস্কারের জন্য মনোনীত হন।

তিনি মেঘনাদ বধ রহস্যের তার বাংলা গান ‘তোমার একো কি’ জন্য তৃতীয় ফিল্মফেয়ার পুরুস্কার ইস্টে একই বিভাগে মনোনয়ন পেয়েছিলেন। ২০১৯ সালের এপ্রিল মাসে তিনি অরিজিৎ সিংয়ের সাথে ‘কেদারনাথের কাফিরানার’ জন্য সেরা ডুয়েটের নেসলে কিটকাট সোনি মিক্স অডিয়েন্স মিউজিক পুরস্কার জিতেছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৪ জনেরকনসার্টেনিখিতা গান্ধীপদদলিত হয়েভারতমৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬

সুইজারল্যান্ডের বিপক্ষে কখনও হারেনি আর্জেন্টিনা, দুই ইতিহাস গড়ার পথে সুইসরা

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT