বাসের ধাক্কায় মাইক্রোবাসের ৪ যাত্রী নিহত

বাসের ধাক্কায় মাইক্রোবাসের ৪ যাত্রী নিহতের ঘটনাস্থলের ছবি, ক্ষতিগ্রস্ত যানবাহন ও আশেপাশের এলাকা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
কুমিল্লার চৌদ্দগ্রামে স্টারলাইন পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় মাইক্রোবাসের ৪ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা নানকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রইছ উদ্দিন। তিনি জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি নোহা মাইক্রোবাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পিকআপ দেখে ডানদিকে ওভারটেক করে। এসময় পিছন থেকে স্টারলাইন পরিবহনের একটি বাস মাইক্রোবাসটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চার যাত্রী নিহত হন।
তিনি আরও জানান, নিহতদের নাম পরিচয় এখনো জানতে পারিনি। আমরা দুর্ঘটনা কবলিত বাস এবং মাইক্রোবাস থানায় নিয়ে এসেছি।






