বিনিয়োগ সম্মেলনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন সবার জন্য উন্মুক্ত। বিদেশি বিনিয়োগকারীদেরকে তাদের নিজ দেশের মতোই এদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। এদেশে বিনিয়োগে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে সম্মেলনে চারটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে। সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়েছে কেইপিজেডের চেয়ারম্যানকে।






