অপরাধ

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেপ্তার

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেপ্তার, পুলিশি অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ, ঘটনাস্থলের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর মোহাম্মদপুরে একই পরিবারের সাত সদস্যকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলায় ‘পাটালি গ্রুপ’ নামের কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ফরহাদ (২৩), মো. হাসান ওরফে পাটালি হাসান (২২), মো. আলমগীর ওরফে ফর্মা আলমগীর (৩৭) ও মো. রফিক (২৩)।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১৪ মে রাত দেড়টার দিকে জাফরাবাদ এলাকায় আনোয়ার হোসেনের বাড়ির সামনে পাটালি হাসানের নেতৃত্বে কিশোর গ্যাং সদস্যরা অতর্কিত হামলা চালায়। দেশীয় অস্ত্র ও চাপাতি দিয়ে চালানো ওই হামলায় আনোয়ারসহ তার পরিবারের সাত সদস্য গুরুতর আহত হন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে। পরে মোহাম্মদপুর থানায় এ ঘটনায় হত্যাচেষ্টার মামলা হয়।

তিনি আরও জানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে জিগাতলায় অভিযান চালিয়ে প্রথমে ফরহাদকে গ্রেপ্তার করা হয়।

পরে তার দেওয়া তথ্যে কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় অভিযান চালিয়ে সকাল ৬টার দিকে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পলাতক অন্যান্য গ্যাং সদস্যদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়:ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…