রাজনীতি

আওয়ামী লীগের দুই সাবেক এমপিসহ ১৩ জন গ্রেপ্তার

দুটি ব্যক্তির পোর্ট্রেট, পুরুষ ও নারী, বাংলাদেশি পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম ব্যক্তি একজন পুরুষ, পরিধান করেছেন কালো স্যুট, দ্বিতীয় ব্যক্তি একজন নারী, বাংলার traditional শাড়ি পরিহিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আওয়ামী লীগের দুই সাবেক এমপিসহ মোট ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সন্ত্রাস দমন আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই সাবেক এমপিসহ ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ফয়জুর রহমান বাদলকে রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। একই রাতে সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি তামান্না নুসরাত বুবলী নগরীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার হন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।

বিষয়:আওয়ামী লীগ গ্রেপ্তার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…