ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িত গুরুত্বপূর্ণ আসামি সিয়ামসহ অনেকে নেপালের কাঠমান্ডুতে রয়েছে বলে ধারণা করছেন গোয়েন্দারা। আগেও বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসীরা নেপালে পালিয়েছেন উল্লেখ করে গোয়েন্দা প্রধান বলেন, হত্যা ঘটনায় অন্যতম অভিযুক্ত সিয়ামসহ গুরুত্বপূর্ণ আসামিদের দেশে আনতে ইন্টারপোলের মাধ্যমে নেপালকে চিঠি দেওয়া হয়েছে। কাঠমান্ডু পুলিশের সাথে তথ্য আদানপ্রদান চলছে বলেও জানান তিনি।






