জনপদ

মাদারীপুরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৪

মাদারীপুরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৪, আহত ও প্রত্যক্ষদর্শীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদারীপুরে একটি সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল সংঘর্ষে চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন, স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মাদারীপুরের শিবচরে দুই মোটরসাইকেলের মু‌খোমু‌খি সংঘর্ষে চার যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর ২টার দিকে শিবচর-জাজিরা সীমান্তবর্তী কুতুবপুর সাহেববাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবচর উপজেলার কুতুবপুর সাহেববাজার এলাকার শাজাহান তালুকদারের ছেলে মিঠু তালুকদার, জাজিরার কলম ঢালীকান্দির বাবুল ঢালীর ছেলে হৃদয় ঢালী। নিহত অপর দুই আরোহীর নাম ঠিকানা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের নাওডোবা গোলচত্বর থেকে কুতুবপুরের সাহেব বাজার এলাকামুখী সড়কে বিপরীতমুখী বেপরোয়া দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হয়েছে গুরুতর আহত অবস্থায় অপর দুই আরোহী হাসপাতালে নেয়ার পথে মারা যান।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় ৪ জনের নিহতের খবর পাওয়া গেছে। দুর্ঘটনার স্থানটি শিবচর-জাজিরার সীমান্তবর্তী কুতুবপুর সাহেববাজার এলাকার। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বিষয়:মাদারীপুর মোটরসাইকেল দুর্ঘটনা সড়ক দুর্ঘটনায় নিহত ৪

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…