চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে ৫ জনের মৃত্যু

মনজুরুল আলম মনজুরুল আলম
১০:১৮ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০২৫
- টপ লিড নিউজ, জনপদ, ব্রাহ্মণবাড়িয়া
A A
ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষের পর উল্টে পড়া অটোরিকশা. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দু’টি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিক্সার ত্রিমুখী সংঘর্ষে পাঁচজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

রোববার ৩ আগস্ট বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার রামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার সরাইল উপজেলার বাড়িউড়া গ্রামের আল আমিনের ছেলে সুমন (২৯), সদর উপজেলার মৈন্দ গ্রামের মকবুল আলীর ছেলে লোকমান হোসেন (৩০) একই এলাকার শাহজাহান মিয়ার ছেলে তুহিন হাসান (২৯), বিজয়নগর উপজেলার সাতগাঁও গ্রামের শাহজাহান মিয়ার ছেলে আকরাম (২৫), রংপুর জেলার গঙ্গাচড়া থানার খামার মোহনা গ্রামের ফজু মিয়ার ছেলে মনিরুজ্জামান (২১)।

পুলিশ ও নিহতদের পরিবার জানান, বিকেলে সুমন ও তার দুই বন্ধু লোকমান ও তুহিনকে নিয়ে মোটরসাইকেল যোগে বিজয়নগর উপজেলায় ফুটবল খেলা দেখতে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষের সময় অপরদিক থেকে সিএনজিচালিত অটোরিকশা এসে মোটরসাইকেল দুটিকে আঘাত করে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের চারজন আরোহী নিহত হয়। আরেকজন মোটরসাইকেল আরোহীকে হাসপাতালে নেয়ার পথে মারা যান।

এ ঘটনায় সিএনজি অটোরিকশার চারযাত্রী আহত হয়। আহতরা হলেন, বিজয়নগর উপজেলার সাতগাঁও গ্রামের ফজল মিয়ার ছেলে সবুজ (১৯), ইব্রাহিমপুর গ্রামের সৈয়দ মিয়ার ছেলে আহাদ (২০), চান্দুরা কালিসীমা গ্রামের সিএনজি অটোরিকশা চালক আলামিন, সাতগাঁও গ্রামের দুলাল মিয়ার ছেলে ইয়ামিন।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এবং আবেদনের প্রেক্ষিতে নিহতদের মরদেহগুলো ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ত্রিমুখী সংঘর্ষে নিহতমোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষসরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT