চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটোরে এমপি শিমুলের পুড়ে যাওয়া বাড়ি থেকে ৪ মরদেহ উদ্ধার

রেজাউল করিম রেজা রেজাউল করিম রেজা
১:৫৫ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০২৪
জনপদ, নাটোর
A A
নাটোরে পুড়ে যাওয়া গাড়ির ধ্বংসাবশেষ, আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটোরে সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুলের বাসভবন জান্নাতি প্যালেস থেকে অগ্নিদগ্ধ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) সকালে শহরের কান্দিভিটুয়া এলাকায় সংসদ সদস্য শিমুলের বাড়িতে সাধারণ মানুষ মরদেহ দেখতে পায়।

নিহতরা হলো—শহরের তালতলা হাফরাস্তা এলাকার মো. বকুলের ছেলে এইচএসসি পরীক্ষার্থী সিয়াম, উপশহর এলাকার দেলোয়ার হোসেন খানের ছেলে মিকদাদ হোসেন খান, উত্তর বড়গাছা এলাকার মো. আব্দুল মজিদের ছেলে শরিফুল ইসলাম মোহন এবং শহরের মল্লিকহাটি এলাকার ফজের আলীর ছেলে ইয়াসিন আলী বলে জানা গেছে।

অন্যদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবরে নাটোরের সড়কে নেমে আসে হাজার হাজার উৎসুক জনতা। হাতে লাঠিসোঁটা ও জাতীয় পতাকা নিয়ে সড়কে নেমে উল্লাস ও মিছিল শুরু করেন। এসময় শহরের প্রতিটি সড়ক ও রাস্তাঘাট ভরে যায়। একে অপরকে মিষ্টি খাওয়াতে দৌড়াদৌড়ি করতে দেখা। এর এক পর্যায় বিকেল ৪ টার দিকে শত শত বিক্ষুদ্ধ জনতা শহরের কান্দিভিটুয়া এলাকায় এমপি শফিকুল ইসলাম শিমুলের জান্নাতি প্যালেস বাড়িতে আগুন দেয়। এসময় ৪ জন লুটপাটের উদ্দেশে জান্নাতি প্যালেসে প্রবেশ করে। পরে আগুনের কারণে বের হতে না পেরে ভেতরে আটকা পড়ে চারজনের মৃত্যু হয়।

Banglabid

অপরদেক, ওই বাড়িতে শিমুলের ছোটভাই সাগর তার স্ত্রী সন্তান সহ ৫ জন আটকা পড়ে। পরে স্থানীয় লোকজন মই দিয়ে তাদের নামিয়ে আনে। এসময় রুবেল নামে একজন অগ্নিদগ্ধ হন।। এমপি শিমুলের বাড়ির গাড়ি গ্য্যারেজে রাখা ৪টি গাাড়ি পুড়ে যায়। এ বিষয়ে পুলিশের এসপি তারিকুলর ইসলামকে বার বার ফোন দিলেও তিনি ফোন ধরেননি।

এতে মুহুর্তে ডুপ্লেক্সের তিনতলার পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। কয়েক ঘন্টা ধরে জ্বলতে থাকে পুরো বাড়ি। এসময় বাড়ির ভিতরে সকল কিছু পুড়ে ছাই হয়ে গেছে। নিহতদের উদ্ধার করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মরদেহ উদ্ধারমো. শফিকুল ইসলাম শিমুলশেখ হাসিনার পদত্যাগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মূল্যবান প্রাণ ও জাতীয় সম্পদ সুরক্ষায় সেনাবাহিনীর জরুরি বিবৃতি

পরবর্তী

বাংলাদেশে গণতান্ত্রিক শাসন দেখতে চাই: ম্যাথিউ মিলার

পরবর্তী
matthew miller state department

বাংলাদেশে গণতান্ত্রিক শাসন দেখতে চাই: ম্যাথিউ মিলার

জয় ও শেখ হাসিনার ছবি, রাজনৈতিক আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার দেশত্যাগের 'পেছনের কারণ' জানালেন জয়

সর্বশেষ

‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ১৯, ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT