চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাজ্যে পরীক্ষামূলক সপ্তাহে ৩ দিন ছুটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৩ অপরাহ্ণ ০৭, জুন ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

সোমবার থেকে সপ্তাহে ৪ দিন করে কাজ করার পরীক্ষামূলক কর্মসূচি পালন করতে যাচ্ছে যুক্তরাজ্যের হাজার হাজার কর্মী। বাকি ৩ দিনের ছুটিতে তাদের বেতনে কোনো কাটছাঁট হবে না। সংখ্যার বিচারে বিশ্বের বৃহত্তম চার দিনের কর্ম সপ্তাহ কর্মসূচির নজির এটি।

পাইলট প্রজেক্টটি ছয় মাস ধরে চলবে বলে জানিয়েছে সিএনএন। এতে ৭০টি কোম্পানির প্রায় ৩ হাজার ৩০০ জন কর্মী সপ্তাহে মাত্র ৪ দিন কাজে যোগ দেবেন। এর আওতায় আর্থিক পরিষেবা প্রদানকারী থেকে শুরু করে একটি ফিশ-এন্ড-চিপ রেস্তোরাঁ পর্যন্ত রয়েছে।

কর্মসূচি চলাকালে কর্মীরা তাদের উৎপাদনশীলতার শতভাগ বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। এতে তাদের কাজের ৮০ শতাংশ সম্পাদন করা গেলেও তারা শতভাগ বেতন পাবেন।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং বোস্টন কলেজের গবেষকদের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে এই প্রোগ্রামটির সাথে যুক্ত রয়েছে অলাভজনক ফোর ডে উইক গ্লোবাল, অটোনমি, থিঙ্ক ট্যাঙ্ক।

প্রেশার ড্রপ ব্রিউইং-এর ব্র্যান্ড ম্যানেজার সিয়েনা ও’রউরকে সিএনএনকে জানান, কোম্পানির সবচেয়ে বড় লক্ষ্য ছিল তার কর্মীদের মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা উন্নত করা।

“মহামারী আমাদের কাজ এবং কীভাবে লোকেরা তাদের জীবনকে সংগঠিত করে সে সম্পর্কে আমাদের অনেক কিছু ভাবতে বাধ্য করেছে। আমরা আমাদের কর্মীদের জীবন উন্নত করতে এবং বিশ্বের একটি সামঞ্জস্যপূর্ণ পরিবর্তনের অংশ হতে এটি করছি।”

Reneta

সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি দেশে সপ্তাহে কাজের দিনকে কমিয়ে আনার পদক্ষেপ নেয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুক্তরাজ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক অর্জনেও নেই উচ্ছ্বাস; দেশের নীরবতায় অবাক ফারুকী!

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT