চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে ভাই-বোনসহ ৪ শিশু নিখোঁজ

শ্যামল ভৌমিক শ্যামল ভৌমিক
৮:০৫ পূর্বাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, কুড়িগ্রাম, জনপদ
A A
কুড়িগ্রাম জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জেলা. Channel i News - চ্যানেল আই নিউজ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে আপন ভাই-বোনসহ চারজন শিশু নিখোঁজ হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ শিশুদের খোঁজ মেলেনি।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নারায়ণপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ রায় ও নারায়ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

Banglabid

নিখোঁজ শিশুরা হলেন, নারায়ণপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাঘমারা গ্রামের আলম মিয়ার ছেলে জুয়েল (৭), অষ্টাশির চর গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হোসেন (৭), আহাদ আলীর দুই সন্তান আখি খাতুন (৯) ও আতিক হোসেন (৭)। তারা স্থানীয় ডা. মনির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

নিখোঁজ জুয়েলের চাচাতো ভাই আলাল উদ্দিন জানান, বুধবার দুপুরে স্কুল ছুটির পর জুয়েলসহ পাঁচজন শিশু ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। এদের মধ্যে একজন পারে উঠতে পারলেও অপর চারজন স্রোতে ডুবে যায়। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুজি করলেও তাদের সন্ধান পাওয়া যায়নি। রাত হয়ে যাওয়ায় আপাতত তা বন্ধ রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ফায়ার সার্ভিসের ডুবরি দল আসার কথা রয়েছে বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৪ শিশু নিখোঁজকুড়িগ্রামব্রহ্মপুত্র নদ
শেয়ারTweetPin

সর্বশেষ

আগুনে পুড়ে মৃত্যু ১৬ সহকর্মীর, চুল কাটাতে গিয়ে বাঁচলেন হাবিবুর

আগস্ট ১০, ২০২৬

সৌদিতে কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১০, ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষায় কমেছে পাসের হার এবং জিপিএ-৫

আগস্ট ১০, ২০২৬

১৯৯১ সালের পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটির সম্ভাবনা

আগস্ট ১০, ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে শিক্ষার্থীদের উল্লাস

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT