চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩ কন্যাসহ একসঙ্গে ৪ সন্তানের জন্ম, এক সন্তানের মৃত্যু

রাজীব হাসান কচিরাজীব হাসান কচি
৪:৩৩ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০২৩
- সেমি লিড, চুয়াডাঙ্গা, জনপদ
A A

চুয়াডাঙ্গায় এক সঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছে ইমরান-তাসলিমা দম্পতি। চার সন্তানের মধ্যে তিনটি কন্যা ও একটি পুত্র সন্তান। তবে জন্মের কিছুক্ষণ পরই পুত্র সন্তানটি মারা যায়।

আজ (২৬ অক্টোবর) বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গার সদর হাসপাতালে তাসলিমা খাতুন নামের ২৫ বছর বয়সী একজন গৃহবধূ স্বাভাবিকভাবে এক পুত্র এবং তিন কন্যা শিশুসহ চার সন্তানের জন্ম দেন। জন্মের কিছুক্ষণ পরই খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সদ্য জন্ম নেওয়া বাচ্চাদের দেখতে যান চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম ভুইয়া। তিনি কন্যা তিনটির নাম রাখেন পদ্মা, মেঘনা ও যমুনা। এই দম্পতির দেড় বছরের একটি পুত্র সন্তানও আছে।

তাসলিমা খাতুনের সফল ডেলিভারি করেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. আকলিমা খাতুন। তিনি বলেন, সকালে প্রসুতি হাসপাতালে আসেন। তার এবডোমেন অনেক বড় ছিলো। এরপর তার ব্যথা মারাত্মকভাবে উঠলে প্রায় ১ ঘণ্টার বেশি সময় ধরে সিজার ছাড়াই আমরা নরমাল ডেলিভারি করতে সক্ষম হয়েছি। চার সন্তানের তিনজনই বেশ সুস্থ আছে। তবে ছেলে সন্তানটি মারা গেছে। প্রসূতির রক্তরক্ষণ হচ্ছে। আমরা অবজারভেশনে রেখেছি।

তিনি আরও বলেন, আল্লাহর প্রতি শুকরিয়া। কারণ অপারেশনটি খুব ঝুঁকিপূর্ণ ছিল। আমি এবং আমার টীম অর্থাৎ নার্সরা আমার সাথে খুব পরিশ্রম করেছে বিধায় সফল নরমাল ডেলিভারি করা সম্ভব হয়েছে। এই রোগীটি দেড় বছর আগে সিজারিয়ানের মাধ্যমে একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন এর পরও চারটি সন্তান আমি নরমাল ডেলিভারি করতে পারলাম।

একসঙ্গে চার সন্তানের জন্ম হওয়ায় যেমন খুশি, তেমনি তাদের লালন-পালন এবং চিকিৎসা ব্যয় নিয়ে চিন্তায় পড়েছেন তাদের ব্যাটারি চালিত ভ্যানচালক (পাখিভ্যান) বাবা ইমরান হোসেন। তিনি ঝিনাইদহ জেলার গাড়াগঞ্জের বাসিন্দা হলেও চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের রাজাপুরে বসবাস করেন। তাদের মা তাসলিমা খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের মন্টু মিয়ার মেয়ে।

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম ভুইয়া বলেন, এক সঙ্গে চার শিশুর জন্মের খবর পেয়ে আমরা দেখতে এসেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে মিষ্টিমুখ করানো হয়েছে এবং আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে আমরা নবজাতকদের যাবতীয় চিকিৎসা খরচ বহনের প্রতিশ্রুতি দিয়েছি। এসময় শিশুদের পরিবারের অনুরোধে তাদের যথাক্রমে পদ্মা, মেঘনা ও যমুনা নামকরণ করা হয়।

Reneta

ভ্যান চালক বাবা ইমরান বলেন, ‘আমি পাখিভ্যান চালিয়ে কোনোরকমে সংসার চালাই। আমাদের আরও একটি পুত্র সন্তান আছে। আজ চার সন্তান জন্ম নেওয়ায় আমি খুব খুশি হয়েছিলাম। কিন্তু এরমধ্যে ছেলে সন্তানটি মারা গেছে। তবে আমার তিন কন্যা সন্তান বেঁচে আছে। কন্যাদের মুখ দেখে আমার বুক ভরে গেছে। ইউএনও স্যার আর ভাইস চেয়ারম্যান আমাকে সাহায্য করছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৪ যমজ সন্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

২০ বছর পর বিশ্বকাপে চেকদের গোল, প্রত্যাবর্তনে কোরিয়ার দুর্দান্ত জয়

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন ডেকেছেন অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে জুনের ১০ দিনে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ডলার

জুন ১২, ২০২৬

সড়কপথে আজ ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার

জুন ১২, ২০২৬

১০ এ ৬ পেলেন অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT