আন্তর্জাতিক

মিয়ানমারে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প

মিয়ানমারে ৪.৮ মাত্রার ভূমিকম্পের চিত্র, সিসমোগ্রাফি ডিভাইসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি সিসমোগ্রাফি ডিভাইসের মাধ্যমে ভূমিকম্পের সংকেত দেখানো হচ্ছে, যা বাংলাদেশের সংবাদে গুরুত্ব পাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মিয়ানমারের পূর্বের রাজধানী ইয়াঙ্গুন ও তার আশেপাশের এলাকায় ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৮।

শনিবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। এখন পর্যন্ত পাওয়া তথ্যে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

মিয়ানমারের ইয়াঙ্গুন শহরে প্রায় ৮০ লাখ মানুষের বসবাস রয়েছে। ইয়াঙ্গুনের সংলগ্ন অন্যান্য শহরে বসবাস করেন আরও বেশ কয়েক লাখ মানুষ।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ইয়াঙ্গুন থেকে ৩৯ কিলোমিটার উত্তরে এবং ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল।

বিষয়:ভূমিকম্প মিয়ানমার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…