অর্থনীতি

মিয়ানমার ও ভারত থেকে এলো ৩৭ হাজার টন চাল

চাল বোঝাই জাহাজ থেকে বস্তা নামানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাজে করে চালের বস্তা লোড ও আনলোডের দৃশ্য, বাংলাদেশের আমদানি কার্যক্রমের অংশ. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মিয়ানমার ও ভারত থেকে দেশে ৩৭ হাজার টান চাল এসেছে। বুধবার (২৯ জানুয়ারি) সকালে এই চাল চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়।

খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ইমদাদ ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জি টু জি ভিত্তিতে মিয়ানমার থেকে ২২ হাজার টন আতপচাল নিয়ে এমভি এটিএন ভিক্টরি ও খোলা দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা ১৫ হাজার টন সেদ্ধ চাল নিয়ে এমভি বিএমসি প্যানডোরা জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

চাল দ্রুত খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিষয়:চাল চাল আমদানি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…