ভিডিও নিউজ

উপজেলা নির্বাচনে ৩৬ শতাংশ ভোটার উপস্থিতি সন্তোষজনক নয়: ইসি

আসামিদের কনডেম সেলে রাখা অবৈধ বলে হাইকোর্টের নির্দেশ, বিচারাধীন মামলার প্রেক্ষাপটে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

উপজেলা নির্বাচনে ৩৬ শতাংশ ভোটার উপস্থিতি সন্তোষজনক নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। তবে ভোটার আনার দায়িত্ব ইসির নয় মন্তব্য করে তিনি বলেন, বিএনপির ভোট বর্জন ভোটার না আসার একটি কারণ। জাল ভোট রোধে ব্যালটের ব্যবহার বন্ধ করে ভবিষ্যতে ভারতীয় ইভিএম আনার পরামর্শ দিয়েছেন এই কমিশনার। মন্ত্রী-এমপিদের লাগাম টেনে ধরায় প্রথম দফায় ভোটের পরিবেশ সুষ্ঠু ছিলো জানিয়ে তিনি বলেন, দ্বিতীয় ধাপে কেউ প্রভাব বিস্তারের চেষ্টা করলে ব্যবস্থা নিতে দ্বিধা করবে না ইসি।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…