চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En
Special Offer Banner

‘মহাতারকা হওয়ার মূল্য দিচ্ছে সালমান খান’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৮ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০১৮
বিনোদন
A A
সালমানের বাড়ি থেকে পরিবারের সঙ্গে দেখা করে বেরিয়ে আসছেন শত্রুঘ্ন সিনহা

সালমানের বাড়ি থেকে পরিবারের সঙ্গে দেখা করে বেরিয়ে আসছেন শত্রুঘ্ন সিনহা

‘মহাতারকা হওয়ার মূল্য দিতে হচ্ছে সালমান খানকে। এ কারণেই সাজা পেতে হয়েছে তাকে। এ ঘটনায় তার ৫ বছরের সাজা অনেক বেশি কঠোর। সালমানের হাতে শিকারের ঘটনা ঘটেছে নাকি ঘটেনি জানিনা, তবে সেদিন তার সঙ্গে আরো কয়েকজন ছিল। তাদের কোন সাজা হলনা কেবল সালমানের হল কেন? কেবল তার স্টারডম। যদিও সালমানের সঙ্গে সেদিন থাকা সাইফ আলী খান, টাবু, সোনালী বেন্দ্রে ও নীলম কোঠারি প্রত্যেকে ভাল মানুষ।’

‘খামোশ’ খ্যাত বলিউড তারকা শত্রুঘ্ন সিনহা সালমানের বাড়িতে তার পরিবারের সঙ্গে দেখা শেষে সাংবাদিকদের এমনটি বলেছেন। বর্তমানে ভারতের রাজনীতির অতি পরিচিত মুখও তিনি। তার আরেক পরিচয় হিট এন্ড হট বলিউডের ‘দাবাং’ খ্যাত নায়িকা সোনাক্ষী সিনহার বাবা। আর ‘দাবাং’ দিয়ে বলিউডে যাত্রা শুরু সোনাক্ষীর।

সাজার রায়ের পর সালমান খানের বান্দ্রার বাড়িতে ভিড় লেগেই রয়েছে। সেই ধারাবাহিকতায় সালমানের বাড়িতে তাদের পারিবারিক বন্ধু শত্রুঘ্ন সিনহা এবং তার স্ত্রী পুনম সিনহা গিয়েছিলেন। পরিবারের সঙ্গে কথা শেষে সাংবাদিকরা ঘিরে ধরলে সালমান খানের ‘চাঁদ কা টুকরা’ সিনেমার সহশিল্পী শত্রুঘ্ন বলেন, ৯৮ এর ঘটনায় সে অনেক ভুগেছে। ২০ বছর ধরে ভুগেছে। সঙ্গে যোগ হল আরো ৫ বছর। বিচারকদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি সাধারণ মানুষ হলে এমন ২৫ বছরের যন্ত্রণা ভোগ করতে হতনা তাকে। তার মত অসাধারণ মনের মানুষ এই ইন্ডাস্ট্রিতে খুব কম রয়েছে।’

Banglabid

১৯৯৮ সালে সুরজ বারজাতিয়ার ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিংকালীন সময়ে রাজস্থানে কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনায় বৃহস্পতিবার ৫ বছর সাজা ঘোষণা হয়েছে সালমান খানের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শত্রুঘ্ন সিনহাসাইফ আলী খানসালমান খানসোনাক্ষি সিনহা
শেয়ারTweetPin1

সর্বশেষ

টেকনাফের পাহাড়ি এলাকায় অভিযানে সাদ্দাম গ্রুপের সদস্য গ্রেপ্তার

আগস্ট ১১, ২০২৬
ছবি: ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ (সংগৃহীত)।

রাষ্ট্রপতি নির্বাচন: থাকবে তিনটি ব্যালট বাক্স

আগস্ট ১১, ২০২৬

বিয়ে করলেন সোহানা সাবা, পাত্র কে?

আগস্ট ১১, ২০২৬

গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, তদন্তে কলকাতা পুলিশ

আগস্ট ১১, ২০২৬
ছবি: সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল–আসাদের মৃত্যুদণ্ড

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT