চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘৫ বছর নয় ওই সাংবাদিকের ২০ বছরের জেল হওয়া উচিত’ 

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৪ অপরাহ্ণ ১১, মার্চ ২০১৮
আন্তর্জাতিক
A A

গুপ্তচরবৃত্তির দায়ে তুরস্কের জনপ্রিয় এক সাংবাদিককে নিম্ন আদালতের ৫ বছরের দেয়া জেল বাতিল করে দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। তার এই সাজা যথেষ্ট নয় জানিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে তার ২০ বছরের জেল হওয়া উচিত।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদলু’র বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।

তুরস্কের গোয়েন্দা সংস্থা সিরিয়ায় অস্ত্র পাঠানোর জন্য ট্রাকে তুলছিল-এ ধরণের একটি ভিডিও প্রকাশের দায়ে ২০১৬ সালে চুমহুরিয়াত পত্রিকার দুই সাংবাদিক কান দুন্দার এবং এরদেম গুলকে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়। যদিও পরে তারা জামিনে মুক্ত হন।

তবে শুক্রবার দেশটির সর্বোচ্চ আদালত নিম্ন আদালতের রায় বাতিল ঘোষণা করে গুপ্তচরবৃত্তির দায়ে দুন্দারের ১৫ থেকে ২০ বছরের সাজা হওয়া উচিত বলে জানায়। আর তথ্য প্রমাণের অভাবে এরদেম গুলের জামিন হওয়া উচিত বলে জানিয়েছে আদালত।

জামিনে মুক্ত হয়েই দুন্দার দেশ ত্যাগ করেছেন এবং এখন আদালতে অনুপস্থিত থাকার চেষ্টা করছেন। আর এরদেম গুল তার জামিন আবেদন প্রক্রিয়াধীন থাকায় দেশেই অবস্থান করছেন।

সাংবাদিকদের সাজা প্রদানের এই ঘটনায় অনকেই প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সমালোচনা করছেন। তারা দুন্দারকে উদাহরণ ধরে প্রেসিডেন্ট বিশেষ করে ২০১৬ সালে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর থেকে গণমাধ্যমের স্বাধীনতা চেপে ধরার চেষ্টা করছেন বলে সমালোচনা করছেন তারা।

Reneta

২০১৬ সালে ব্যর্থ ওই অভ্যুত্থানে সেনাবাহিনীকে সহায়তা করা বা এতে জড়িত থাকার অভিযোগে দেড় লাখ মানুষকে বরখাস্ত এবং ৫০ হাজার মানুষকে সাজা দিয়েছে।

২০১৬ সালে ব্যর্থ ওই অভ্যুত্থানে ষড়যন্তকারীদের সহায়তার দায়ে গত মাসেও ৬ সাংবাদিককে সাজা দিয়েছে সরকার। এদের মধ্যে দুই সাংবাদিক ভাইও রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুপ্তচরবৃত্তিতুরস্ক
শেয়ারTweetPin1

সর্বশেষ

হেরেও কোটি মানুষের হৃদয় জিতেছে ‘পিপলস চ্যাম্পিয়ন’ কেপ ভার্দে

জুলাই ৪, ২০২৬

পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান

জুলাই ৪, ২০২৬

চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

জুলাই ৪, ২০২৬

খামেনির পাশে ১৪ মাসের নাতনির ছোট্ট কফিন, শেষ বিদায়ে আবেগঘন তেহরান

জুলাই ৪, ২০২৬

গোপনে বিয়ে সারলেন টেইলর সুইফট

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT