চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশের সামর্থ্য কম থাকলেও সফলতা বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪২ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A
স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের সামর্থ্য কম থাকলেও সফলতা বেশি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, আগামী তিন বছরের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা সফলভাবে বাস্তবায়ন সম্ভব হলে আরও শক্তিশালী ও দক্ষতা বৃদ্ধি পাবে পুলিশের।

এ জন্য গৃহীত ‘স্ট্র্যাটেজিক প্ল্যান ২০১৮-২০২০ অব বাংলাদেশ পুলিশ’ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।

রোববার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ আয়োজিত ‘কৌশলগত পরিকল্পনা প্রণয়ণ ২০১৮-২০২০’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Banglabid

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিন বছর মেয়াদী এ নতুন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নে আইনের প্রয়োগ, সামাজিক শৃঙ্খলা, অপরাধভীতি হ্রাস, জননিরাপত্তা বৃদ্ধিসহ পুলিশ বাহিনীকে আধুনিক সেবাধর্মী হিসেবে গড়ে তুলবে।

তিনি আরও বলেন, আমাদের পুলিশের সামর্থ্য কম থাকলেও সফলতা অনেক। সাধারণ মানুষসহ সব সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করেছে দেশের এ আইন-শৃঙ্খলা বাহিনী।

পুলিশ জনগণের পাশে থেকে প্রত্যাশা পূরণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য আমরা পুলিশিং প্যাট্রোলিং বাড়ানোসহ পুরো শহর সিসি ক্যামেরায় আওতায় আনার চেষ্টা করছি।

Reneta

নতুন ঘোষিত তিন বছরের কর্মপরিকল্পনা পুলিশের রোডম্যাপ উল্লেখ করে তিনি বলেন, এই কর্মপরিকল্পনা পুলিশের ভিশন। প্রয়োজনীয় উদ্যোগ গ্রহনের মাধ্যমে আমরা অবশ্যই লক্ষ্যে পৌঁছাব।

সভাপতির বক্তব্যে পুলিশ প্রধান (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন, পুলিশের সক্ষমতা বহুগুনে বৃদ্ধি পেয়েছে। হলি আর্টিজানে জঙ্গি হামলার পর আমরা সফলভাবে জঙ্গিদের মোকাবেলা করেছি। ৩৫-৪০টি সফল জঙ্গি বিরোধী অভিযানে জঙ্গিদের তৎপরতা রুখে দেওয়া সম্ভব হয়েছে।

এ সময় অনুষ্ঠানে আগামী তিন বছরের পুলিশের কর্মপরিকল্পনার সারসংক্ষেপ তুলে ধরা হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান, বিজিবির মহাপরিচালক ব্রি. জেনারেল আবুল হাসান, অতিরিক্ত কমিশনার (ডিবি) দেবদাস ভট্টাচার্যসহ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চিত্রনায়ক রোশান এখন গ্র্যাজুয়েট

পরবর্তী

রোহিঙ্গা শরণার্থী শিবিরে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো

পরবর্তী

রোহিঙ্গা শরণার্থী শিবিরে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো

আইনমন্ত্রী আনিসুল হক

রায় নিয়ে আগাম মন্তব্য নয়, সিদ্ধান্ত নেবে আদালত: আইনমন্ত্রী

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT