চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩২

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩০ পূর্বাহ্ণ ২১, আগস্ট ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ।

প্রথমে শনিবার (২০ আগস্ট) সকালে গাজিয়ান্তেপের কাছে একটি সড়ক দুর্ঘটনাস্থলে একটি বাস ধাক্কা দেয়। এতে ১৬ জন নিহত এবং ২১ জন আহত হয়। দুর্ঘটনায় আক্রান্ত যানবাহনটিকে ঘিরে কাজ করছিলেন অগ্নীনির্বাপন কর্মী, উদ্ধারকর্মী ও সাংবাদিকরা। হঠাৎ করেই একটি বাস ওই ভিড়ের উপর উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে।

তুরস্কের দক্ষিণের নগরী গাজিয়ান্তেপের কাছে এ দুর্ঘটনায় দুইজন ফায়ার ফাইটার, দুইজন জরুরি উদ্ধারকর্মী এবং দুইজন সাংবাদিক রয়েছেন বলে টুইটারে নিশ্চিত করেছেন গাজিয়ান্তেপের গভর্নর দেভুত গুল।

দুর্ঘটনার ব্যাপারে গভর্নর দেভুত গুল বলেন, সড়কে একটি গাড়ি দুর্ঘটনায় পড়লে সেখানে ছুটে যান ফায়ার ফাইটার এবং জরুরী উদ্ধারকর্মীরা। খবর সংগ্রহ করতে সাংবাদিকরাও ঘটনাস্থলে যান। হঠাৎ করেই দ্রুতগতির একটি বাস ওই ভিড়ের উপর উঠে পড়ে এবং পিছলে প্রায় ২০০ মিটার যাওয়ার পর উল্টে যায়।

এর কয়েক ঘণ্টা পরে মারদিন থেকে ২৫০ কিলোমিটার (১৫০ মাইল) দূরে একটি ট্রাক মানুষের ভিড়ের ওপর উঠে গেলে আরও ১৬ জন নিহত হয়। এখানে নিহতরা জরুরি বিভাগের কর্মী বলে জানা গেছে।

তবে উভয় ঘটনার মধ্যে কোনো সংশ্লিষ্টতা আছে কি না তা জানা যায়নি। এ ঘটনায় সরকারের পক্ষ থেকে তদন্তের ঘোষণা দেয়া হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুরস্কসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ১৫, ২০২৬

মোসাদের ‘গোপন এজেন্ট’ আহমাদিনেজাদ, গৃহবন্দী আইআরজিসির হাতে

জুলাই ১৫, ২০২৬

রাশিয়া-মিয়ানমার যৌথ সামরিক মহড়া

জুলাই ১৫, ২০২৬

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৫, ২০২৬

আজকের সেমিফাইনাল সব আনন্দ ছাপিয়ে যাবে: ইমতিয়াজ সুলতান জনি

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT