চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শেষ হয়ে যাওয়া চলচ্চিত্র বাঁচিয়ে রেখেছে শাকিব’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২০ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A

গেল বছরের ব্যবসা সফল ছবি ‘নবাব’। যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিটি শুধু বাংলাদেশ নয়,পশ্চিমবঙ্গেও আশানুরূপ ব্যবসা করেছে। আর ‘নবাব’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য ঢাকাই সুপারস্টার শাকিব খান সেরা অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন, পেয়েছেন একটি বেসরকারি চ্যানেলের পক্ষ থেকে ২০১৭ সালের সেরা অভিনেতার পুরষ্কার। কদিন আগে চ্যানেলটি পুরস্কার বিতরণের আয়োজন করে। তখন শাকিব নোলক ছবির শুটিংয়ে হায়দরাবাদে ছিলেন।

ওই অনুষ্ঠানে সেরা অভিনেতা হিসেবে শাকিবের নাম ঘোষণা করেন প্রবীণ চলচ্চিত্র অভিনেতা ও খলনায়ক আহমেদ শরীফ। তার সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে ছিলেন চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াৎ। সেরা অভিনেতা হিসেবে শাকিবের নাম ঘোষণার আগেই আহমেদ শরীফ মঞ্চে দাঁড়িয়ে তার প্রশংসা করেন। আহমেদ শরীফ বলেন, দেশে-বিদেশে সব জায়গায় যে ছেলেটি আমাদের চলচ্চিত্রকে বাঁচিয়ে রেখেছে, ১২-১৪টি বছর চলচ্চিত্রকে বাঁচিয়ে রেখেছে যে ছেলেটি, সে-ই হয়েছে সেরা অভিনেতা; আমাদের শাকিব খান।

আহমেদ শরীফ আরও বলেন, আমি যে কথাটি বললাম মন থেকে বললাম, এতে কোনো সন্দেহ নেই। প্রায় ৪৮ বছর পার করেছি চলচ্চিত্রে, আমি অনেক দেখলাম। যে সময়ে আমাদের চলচ্চিত্র শেষ হয়ে যাচ্ছিল, সেসময়ে এই ছেলেটি দর্শককে হলে টেনে এনেছে। কিছু দর্শক নিয়ে হলেও আমরা এখনও বেঁচে আছি।

Banglabid

একই সময় মঞ্চে নির্মাতা কাজী হায়াৎ। তিনি বলেন, দর্শকের ভোটে যে এই পুরস্কার দেয়া হয়েছে। সেটার প্রমাণ হয়ে গেল শাকিবের পুরস্কার পাওয়ার মধ্য দিয়ে। আমার কাছেও মনে হয়, শাকিব খানই প্রাপ্য ছিলো এই পুরস্কার। আমার ছেলেও (কাজী মারুফ) রয়েছে এই পুরস্কারের মনোনয়নপ্রাপ্ত ছবিতে। তবুও আমি মনে করি, শাকিব এ দেশের অনেক ভালো একজন অভিনেতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আহমেদ শরীফকাজী হায়াৎশাকিব খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঘন কুয়াশার কারণে নরসিংদীতে সড়ক দুর্ঘটনা, নিহত ৩

পরবর্তী

ঘন কুয়াশায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

পরবর্তী
যানজট

ঘন কুয়াশায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

মার্শ ভাইদের সেঞ্চুরিতে নাকাল ইংল্যান্ড

শেষ টেস্টেও ইনিংস পরাজয়ের মুখে ইংল্যান্ড

সর্বশেষ

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT