আন্তর্জাতিক

নদীতে বাস পড়ে নিহত ৩১

নদীতে বাস দুর্ঘটনা, আহত ও উদ্ধারকারীরা ঘটনাস্থলে. Channel i News - চ্যানেল আই নিউজ

নদীতে বাস দুর্ঘটনায় আহত ও উদ্ধারকারীরা ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে একটি যাত্রীবাহী বাস সেতু থেকে নদীতে পড়ে গেলে ৩১ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। 

বিবিসি জানিয়েছে, বাসটি মালিয়ান শহর কেনিয়েবা থেকে বুরকিনোফাসো যাওয়ার পথে স্থানীয় সময় বিকেল ৫ টায় বাগোই নদী পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, ধারণা করা হচ্ছে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সেতু থেকে নিচে পড়ে যায়। নিহতদের মধ্যে মালিয়ান এবং পশ্চিম আফ্রিকার অন্যান্য অঞ্চলের নাগরিকও রয়েছেন।

রাস্তা এবং যানবাহনের বেশ খারাপ অবস্থার পাশাপাশি ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ওঠানো এবং গণপরিবহনে নিয়মকানুন না মানায় মালিতে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। চলতি মাসের শুরুতে রাজধানী বামাকোতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন নিহত এবং ৪৬ জন আহত হন।

বিষয়:নদী নিহত ৩১ মালি সেতু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…