অনুমতি না থাকায় মক্কা থেকে ৩ লাখ অবৈধ হজযাত্রী বিতাড়িত

মক্কায় হজের জন্য হাজিরা তাওয়াফ করছেন, ধর্মীয় আনুষ্ঠানিকতা ও মুসল্লিদের সমাগম।. Channel i News – চ্যানেল আই নিউজ
হজ শুরুর আগেই ৩ লাখেরও বেশি অবৈধ হজযাত্রীকে পবিত্র মক্কা নগরী থেকে বের করে দিয়েছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী।
জিও নিউজ জানিয়েছে, মক্কা থেকে ১ লাখ ৫৩ হাজার ৯৯৮ জন বিদেশি নাগরিককে বের করে দিয়েছে কর্তৃপক্ষ কারণ তারা হজ করার জন্য প্রয়োজনীয় ভিসার পরিবর্তে ভ্রমণ ভিসায় সেখানে অবস্থান করছিলেন।
এছাড়া আরও ১ লাখ ৭১ হাজার ৫৮৭ জন সৌদি নাগরিককে মক্কা থেকে বের করে দেয়া হয়েছে কারণ তারা মক্কার বাসিন্দা নয় এবং তাদের হজের অনুমতি নেই।
উল্লেখ্য, আগামী ১৪ জুন থেকে হজ শুরু হচ্ছে। ইসলাম ধর্মের ৫টি মূল স্তম্ভের একটি হজ। প্রতিবছরই অনেক মানুষ হজের অনুমতি না থাকা সত্ত্বেও মক্কায় হজ করতে আসেন এবং এই সময়টিতে প্রচুর ভিড় হয়ে থাকে। অনেক সময় প্রচণ্ড ভিড়ে পদদলিত হয়ে নিহত হওয়ার ঘটনাও ঘটে। তাই অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা এড়াতে কঠোর পদক্ষেপ নিয়ে থাকে কর্তৃপক্ষ। যার অংশ হিসেবেই অনুমতি ছাড়া মক্কায় অবস্থানকারীদের বের করে দেয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী।






