চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যার পানিতে ভেসে নদীতে গেল ৩ হাজার গ্যাস সিলিন্ডার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৮ অপরাহ্ণ ০৯, জুলাই ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্র রাজ্যের রায়গড়ে ভারী বৃষ্টির কারণে একটি এলপিজি বোতলজাতকরণ প্ল্যান্ট থেকে প্রায় ৩ হাজার গ্যাস সিলিন্ডার বন্যার পানিতে ভেসে নদীতে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয় প্রশাসন জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, রায়গড় জেলার হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড-এর পাতালগঙ্গা এলপিজি বোতলিং প্ল্যান্টে প্রবল বৃষ্টির কারণে সুরক্ষা প্রাচীর ধসে পড়ে। এতে বন্যার পানি সরাসরি প্ল্যান্টে প্রবেশ করে এবং প্রায় ৩ হাজার গ্যাস সিলিন্ডার স্রোতে ভেসে যায়।

সিলিন্ডারগুলো পরে পাতালগঙ্গার নদী এবং খারপাড়া খাঁড়িতে ভাসতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে একটি সেতু থেকে অসংখ্য সিলিন্ডার নদীর স্রোতে ভেসে যেতে দেখা গেছে।

প্রশাসনের আশঙ্কা, নদীতে ভেসে যাওয়া কিছু সিলিন্ডারে এখনো গ্যাস থাকতে পারে। এ কারণে সেগুলো জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।

রায়গড়ের জেলা প্রশাসক কিষাণ জাভল নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, নদী বা আশপাশের এলাকায় ভাসমান সিলিন্ডার দেখতে পেলে তা যেন নিজেদের কাছে না রাখা হয়। বরং দ্রুত কর্তৃপক্ষ বা কোম্পানির কাছে হস্তান্তর করতে হবে। প্রশাসন জানিয়েছে, উদ্ধার হওয়া সিলিন্ডার সরাসরি এইচপিসিএল, নিকটস্থ ডিলার, খালাপুর তহসিলদার কার্যালয় বা মহকুমা কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া যাবে।

জেলা প্রশাসক সতর্ক করে বলেন, কোনো সিলিন্ডারে গ্যাস রয়েছে কিনা বা সেটি নিরাপদ অবস্থায় আছে কিনা, তা নিশ্চিত নয়। তাই কৌতূহলবশত সেগুলো সংগ্রহ করা, খোলা বা বাড়িতে নিয়ে যাওয়া অত্যন্ত বিপজ্জনক হতে পারে। গত এক সপ্তাহের টানা ভারী বর্ষণে মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে রায়গড় জেলায় বন্যা ও নদীর পানি বৃদ্ধি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

ট্যাগ: এলপিজিগ্যাস সিলিন্ডারবন্যার পানিভারী বৃষ্টিহিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টানা বৃষ্টিতে খাগড়াছড়ি প্লাবিত, যান চলাচল বন্ধ

পরবর্তী

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পরবর্তী
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সালাহর রাজকীয় বিদায়, ইয়ামালের শুরু: ২০২৬ বিশ্বকাপে মুসলিম ফুটবলারদের গল্প

সর্বশেষ

ছেলের প্রতিভায় মুগ্ধ হৃতিক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা কমছে

আগস্ট ২৯, ২০২৬

কেন বিষণ্ণতায় আক্রান্ত হয়ে পড়লেন আলভারেজ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চারিদিকে পানি, কিশোরকে যেভাবে বাঁচাল নেপাল সেনাবাহিনী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভের মধ্যেই পুলিশ সদস্যকে বিএনপি নেতার চড়, এরপর যা ঘটল

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT