চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৮ অপরাহ্ণ ১৯, মার্চ ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঈদকে ঘিরে প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখো মানুষের ঢলে চাপ বেড়েছে সড়কে। অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু থেকে করটিয়া বাইপাস পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকায় তীব্র ধীরগতির সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে আশেকপুর বাইপাস, রাবনা বাইপাস ও এলেঙ্গা বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, মহাসড়কে মানুষের ব্যাপক চাপ রয়েছে। পরিবহন সংকট ও অতিরিক্ত ভাড়ার কারণে অনেক যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপে যাতায়াত করছেন। এছাড়া কেউ কেউ ভাড়ায় চালিত প্রাইভেটকার ও নিজস্ব মোটরসাইকেলেও গন্তব্যে রওনা দিচ্ছেন।

যাত্রীদের অভিযোগ, যানজট ও ধীরগতির কারণে দীর্ঘ সময় সড়কে আটকে থাকতে হচ্ছে। নারায়ণগঞ্জ থেকে টাঙ্গাইলগামী যাত্রী আসিফ জানান, তার যাত্রায় সময় লেগেছে প্রায় ১২ ঘণ্টা। চন্দ্রা এলাকায় দীর্ঘক্ষণ যানজটে আটকে ছিলেন বলেও জানান তিনি।

অন্যদিকে, ট্রাকে যাতায়াত করা যাত্রী তানিশা বলেন, বছরে দুই ঈদে বাড়ি যাওয়ার সুযোগ হয়। কষ্ট হলেও পরিবারের সঙ্গে ঈদ উদযাপনই তার কাছে সবচেয়ে বড় স্বস্তি। তবে অতিরিক্ত ভাড়া দিয়েই তাকে ট্রাকে যাত্রা করতে হয়েছে বলে জানান তিনি।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ শরীফ বলেন, অতিরিক্ত যানবাহনের চাপ ও মাঝেমধ্যে গাড়ি বিকল হয়ে পড়ায় মহাসড়কে ধীরগতি তৈরি হয়েছে। যমুনা সেতু থেকে পৌলি পর্যন্ত যান চলাচল ধীর রয়েছে। তবে ঈদযাত্রা স্বাভাবিক রাখতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং যানজট নিরসনে কাজ চলছে বলে জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ৩০ কিলোমিটার যানজটঈদযাত্রাঢাকা-টাঙ্গাইল মহাসড়ক
শেয়ারTweetPin

সর্বশেষ

মধুর আমার মায়ের হাসি

মে ১০, ২০২৬

স্লিপে ক্যাচ মিসের কারণে আক্ষেপ সালাউদ্দিনের

মে ৯, ২০২৬

আরও ৫০-৬০ রান করলে ভালো অবস্থানে থাকতাম: সালাউদ্দিন

মে ৯, ২০২৬

রিয়ালের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে যা বললেন বার্সা কোচ

মে ৯, ২০২৬

‘সবার কাছে শুধু আমার মেয়ের জন্য দোয়া চাই’

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT