চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাইতির একটি পর্যটনকেন্দ্রে পদদলিত হয়ে ৩০ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪২ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

হাইতির ঐতিহাসিক একটি পর্যটনকেন্দ্রে পদদলিত হয়ে অন্তত ৩০ জন নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনাটি শনিবার ১১ এপ্রিল লাফেরিয়ের সিটাডেলে (ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান) একটি অনুষ্ঠান চলাকালে ঘটে।

দেশটির নর্ড বিভাগের সিভিল প্রোটেকশনের প্রধান জ্যা অরি পেতির আশঙ্কা, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

Banglabid

হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ের ফিলস আইমে বলেন, উত্তরাঞ্চলের মিলো শহরের ওই স্থানে অনেক তরুণ-তরুণীর অংশগ্রহণে একটি অনুষ্ঠান চলাকালে দুর্ঘটনাটি ঘটে।

তিনি জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।

হতাহতের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

Reneta

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই পর্যটন কেন্দ্রের অনুষ্ঠানটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণা চলেছিল। যে কারণে এতে উপস্থিতি ছিল প্রচুর সংখ্যক। তাদের মধ্যে অনেকেই ছিল তরুণ ও শিক্ষার্থী।

অনুষ্ঠানে প্রবেশপথের কাছে শুরুতেই বেশ জটলা তৈরি হয় এবং হঠাৎই শুরু হয় ভারী বৃষ্টিপাত। যে কারণে পরিস্থিতি আরো খারাপের দিকে যায়।

ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই দুর্গটি ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা অর্জনের পর নির্মাণ করা হয়। বিপ্লবী নেতা হেনরি ক্রিস্টোফি স্বাধীনতার পরপরই এটি নির্মাণ করেন। বর্তমানে সিটাডেল লাফেরিয়া ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলিক্স দিদিয়ের ফিলস আইমেপদদলিত হয়ে মৃত্যুবিপ্লবী নেতা হেনরি ক্রিস্টোফিলাফেরিয়ের সিটাডেল
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

অপারেশন টাকা: পর্তুগালে পুলিশের হাতে ২ বাংলাদেশি গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রামে বড় প্রকল্প কেন অসফল?

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

আগস্ট ৯, ২০২৬

জার্সি খুলে শোকার্ত মেসিকে গোল উৎসর্গ ডে পলের

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে তবুও কেন প্রার্থী দেবে জামায়াত?

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT