চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শক্তিশালী ভূমিকম্পে বাড়তে শুরু করেছে নিহতের সংখ্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৮ পূর্বাহ্ণ ০৭, জানুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
নির্মাণ ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৫০ জনের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। হতাহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ভূমিকম্প নেপাল, ভুটান, ভারত এবং বাংলাদেশেও অনুভূত হয়েছে।

সংবাদমাধ্যম ডয়েচে ভেলে (ডিডব্লিউ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে চীনে বহু হতাহতের খবর পাওয়া গেছে। চীনের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, তিব্বতের শিগাৎসে শহর এবং এর আশেপাশে এলাকায় ৫৩ জন নিহত হয়েছে। অনেককে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে

কাঠমান্ডুর জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৬টা ৫০ মিনিটে ৭ মাত্রার কম্পন অনুভূত হয়।

আন্তর্জাতিক মিডিয়া অনুসারে, ভূমিকম্পটি রেকর্ড করা হয়েছে ৬ দিশমিক ৯ মাত্রায়। রয়টার্স চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টারের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল ১০ ​​কিলোমিটার গভীরে।

শক্তিশা্লী এ ভূমিকম্পের পর প্রায় ৪০টি আফটার শক হয়। প্রথম আফটার শক হয় ৭টা ১৩ মিনিটে, যার মাত্রা ছিল ৫ দশমিক ১। এরপর ৭টা ২৪ মিনিটে ৫ মাত্রার, ৭টা ৩২ মিনিটে ৪ দশমিক ৮ মাত্রার, ৭টা ৩৭ মিনিটে ৪ দশমিক ৯ মাত্রার, ৭টা ৪৩ মিনিটে ৪ দশমিক ৯ মাত্রার এবং ৮টা ৩৪ মিনিটে ৪ দশমিক ৩ মাত্রার আফটার শক হয়। এরপরে আরও অনেকগুলি আফটার শক হয়। প্রথম দু’টি ভূমিকম্প হয়েছে মাটি থেকে ১০কিলোমিটার গভীরে। তৃতীয়টি ৩০ কিলোমিটার গভীরে।

Reneta

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুসারে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল চীনের জিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলে (তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল)। অনুভূত হওয়া ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ১। ভূমিকম্পের উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তিব্বতনিহত ৩০শক্তিশালী ভূমিকম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT