কিশোরগঞ্জ

বেড়াতে এসে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের মাইশার

বেড়াতে এসে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের মাইশার
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মায়ের সঙ্গে নানির বাড়িতে বেড়াতে এসেছিল তিন বছরের মাইশা আক্তার। কিন্তু সকালেই সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে নিভে গেল শিশুটির প্রাণ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের কান্দুলিয়া মধ্যপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মাইশা আক্তার উপজেলার রামদী ইউনিয়নের মনোহরপুর এলাকার সুফিয়ান ভূঁইয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে মায়ের সঙ্গে নানির বাড়িতে বেড়াতে আসে মাইশা। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে পরিবারের সদস্যরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশুটি।

কিছুক্ষণ পর মাইশাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখেন স্বজন ও স্থানীয়রা। পরে পুকুর থেকে মাইশার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা আমির হোসেন বলেন, সকালে হঠাৎ শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তার মরদেহ পাওয়া যায়। এত ছোট একটি শিশুর এমন মৃত্যু খুবই কষ্টের।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটি পুকুরের পানিতে ডুবে মারা গেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ নিহতের বাড়িতে রয়েছে।

বিষয়:কিশোরগঞ্জ পুকুরে ডুবে শিশুর মৃত্যু মরদেহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…