জনপদ

তিস্তা নদীতে নৌকা ডুবে নিখোঁজ ৩ শ্রমিক

তিস্তা নদীর উপর নির্মিত ব্রিজ ও পানি. Channel i News - চ্যানেল আই নিউজ

তিস্তা নদীর উপর নির্মিত ব্রিজের দৃশ্য, নদীর পানি ও আশেপাশের এলাকা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মিজানুর রহমান মিজু: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা নদীতে নৌকা ডুবে ৩ শ্রমিক নিখোঁজ হয়েছেন। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মী ও রংপুরের ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করছেন।

রোববার (৯ জুলাই) সকালে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের তিস্তা ধুবনী এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন- হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের মৃত দমেজ উদ্দিনের ছেলে ফজলুল হক (৫৯), মৃত জুলাই শেখের ছেলে আহিদুল (৫০) ও দক্ষিণ গড্ডিমরাী এলাকার মৃত খাদু শেখের ছেলে শফিকুল (৪৫)।

স্থানীয়রা জানান, সকালের দিকে ধুবনী এলাকার ১৩ জন কৃষি শ্রমিক ইঞ্জিনচালিত নৌকায় নদী পার হয়ে ওপারে আমন ধানের চারা রোপন করতে যাচ্ছিলেন। মাঝ নদীতে নৌকার ইঞ্জিন বিকল হলে প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এতে নৌকায় থাকা যাত্রীরা সাঁতরে তীরে পৌঁছালেও বয়স্ক ৩ জন নদীতে ডুবে নিখোঁজ হন।

প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…