নোয়াখালীর বেগমগঞ্জের দুর্গাপুরে আজ দুপুরে একটি নির্মাণাধীন বহুতল ভবনে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন: রিয়াজ (২৫), শাকিল (২২) ও কামরুল (৩০)।
স্থানীয়রা জানান, আজ দুপুরে একটি বাড়ির সয়েল টেষ্ট করার সময় একটি লোহার পাইপ পল্লী বিদ্যুতের ৪৪ হাজার ভোল্টের তারের সাথে সংযুক্ত হলে রিয়াজ, শাকিল ও কামরুল বিদ্যুতায়িত হয়ে পড়ে। এসময় তাদেরকে এলাকাবাসীর সহযোগিতায় প্রথমে একটি বেসরকারি ক্লিনিকে ও পরে বেগমগঞ্জ ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আনলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
মৃতদের মধ্যে দুজনের বাড়ি নোয়াখালী ও একজনের বাড়ি কুমিল্লায় বলে জানা গেছে।








