জনপদ

নোয়াখালীর হাতিয়াতে দুই ডাকাত গ্রুপের সংঘর্ষে নিহত ৩

নৃশংস হত্যার জন্য ছুরির ছায়া ও রক্তের দাগ. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি ছুরির ছায়া ও রক্তের দাগ দিয়ে তৈরি ভয়ঙ্কর ছবি, যা হত্যার দৃশ্যের ইঙ্গিত দেয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় দুই ডাকাত গ্রুপের সংঘর্ষে তিন ডাকাত নিহত হয়েছে।

ঘটনাস্থল থেকে তিনটি এক নলা বন্দুক, দুই রাউন্ড তাজা গোলা, ছয়টি রামদা এবং পাঁচটি বল্লমসহ কুখ্যাত ডাকাত খোকন বাহিনীর অন্যতম ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড।

স্থানীয়রা জানিয়েছে, চরের নিয়ন্ত্রণ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডাকাত ফখরুলও খোকন বাহিনীর মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়। নিহত তিনজন ডাকাত ফখরুল গ্রুপের সদস্য।

ওই ঘটনায় লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মেঘনা নদীর চর আব্দুল্লাহ থেকে ডাকাত দলের ৫ সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়।

বিষয়:ডাকাত নিহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…