চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লক্ষ্মীপুরে গণপিটুনিতে ডাকাত নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৯ পূর্বাহ্ণ ২৩, নভেম্বর ২০১৯
- সেমি লিড, জনপদ, লক্ষ্মীপুর
A A
লক্ষ্মীপুর-গণপিটুনিতে ডাকাত নিহত

মহিউদ্দিন মুরাদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে ডাকাতি করার সময় গণপিটুনিতে সোহেল নামে এক ডাকাত নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় আরও ৫ ডাকাত আহত হয়েছে। আহতদেরকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার ভোরে উপজেলার বামনী ইউনিয়নের সাগরদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সোহেলের মরদেহ রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা চলছে পুলিশি পাহারায়।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী ও জানায়, শনিবার ভোরে স্থানীয় জব্বার আলী বেপারি বাড়ির প্রবাসী মনিরের বসতঘরে ডাকাতি করার সময় বাড়ির লোকজন চিৎকার করলে আশপাশের মানুষ ডাকাতদের ঘেরাও করে ৬ ডাকাতকে পাকড়াও করে। এ সময় তাদেরকে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা।

মারধরে গুরুতর আহত হয় ডাকাতদের ছয়জনের সবাই। ডাকাতদের হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক চাঁদপুরের হাইমচরের বাসিন্দা সোহেল নামের একজনকে মৃত ঘোষণা করেন। আহতদের নাম: কাউছার, মমিন, মিরাজ, সুমন ও ইব্রাহীম।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এ.এইচ.এম কামরুজ্জামান জানান, ডাকাতিকালে ৬ ডাকাতকে গণপিটুনি দিয়েছে জনতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। পরে হাসপাতালে নেয়ার পর একজন মারা হয়।লক্ষ্মীপুর-গণপিটুনিতে ডাকাত নিহত

Reneta

ডাকাতদের কাছ থেকে ২টি একনলা বন্ধুক, ৬ রাউন্ড কার্তুজ, ১টি চাইনিজ কুড়াল, ৫টি বড় ছুরি, ১টি লোহার পাইপ ও ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণপিটুনিডাকাত নিহতলক্ষ্মীপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর ইনভেস্টরস এক্সপো পরিদর্শন

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের দক্ষিণে নিরাপত্তা চৌকিতে হামলা, ৫ আধাসামরিক সেনা নিহত

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঐতিহাসিক আল আকসা মসজিদে ঢুকে পড়লো হাজারের বেশি ইসরায়েলি

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজী নজরুলের এমপি পদ কি বাতিল হবে, যা বলছে নির্বাচন কমিশন

জুলাই ২৩, ২০২৬

শিল্পকারখানার নষ্ট হওয়া তাপেই কোটি টাকার জ্বালানি সম্ভাবনা: গবেষণা তথ্য

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT