নোয়াখালীর সোনাইমুড়িতে পুলিশের সাথে পাল্টাপাল্টি গুলিতে এক ডাকাত নিহত হয়েছে।
নিহত ডাকাতের নাম মোখলেছুর রহমান সুবিল্লা।
বৃহস্পতিবার দিনগত গভীর রাতে উপজেলার পূর্ব নাটেশ্বর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আবদুল্লাপুর গ্রামের বদ্ধ বাড়ির কাঁচা রাস্তার উপর গোলাগুলির এ ঘটনা ঘটে। এ সময় দুই পুলিশ কনস্টেবল আহত হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপ গান, ৩ রাউন্ড কার্তুজ, ৪টি রামদা উদ্ধার করে।
সোনাইমুড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সামাদ জানান: পুলিশ রাত্রিকালীন পাহারার সময় একটি ডাকাত দল পুলিশের মুখোমুখি হয়ে যায়। প্রথমে পুলিশকে লক্ষ্য করে ডাকাত দল গুলি ছুঁড়ে। পুলিশ পাল্টা ১৭ রাউন্ড গুলি চালালে ডাকাত সুবিল্লা ঘটনাস্থলেই নিহত হয়।
নিহত ডাকাতের লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত সুবিল্লার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে।







