অপরাধ

টেকনাফে অস্ত্র দেখিয়ে ট্রাকের ৩ শ্রমিক অপহরণ

টেকনাফ মেডেল থানার প্রবেশদ্বার, গেটের সামনে যানবাহন ও শ্রমিকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

টেকনাফ মেডেল থানার প্রবেশদ্বার, গেটের সামনে যানবাহন ও শ্রমিকরা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ঢালা এলাকায় অস্ত্র দেখিয়ে ট্রাকের ৩ শ্রমিককে অপহরণ করেছে দূর্বৃত্তরা।

শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৮ টায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং-শামলাপুর রুটের বাহারছড়া ঢালা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. দস্তগীর হোসেন। তবে যাদের অপহরণ করা হয়েছে তাদের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।

স্থানীয়দের বরাতে দস্তগীর হোসেন বলেন, সকালে টেকনাফের হোয়াইক্যং স্টেশন থেকে ট্রাক যোগে ৭-৮ জন শ্রমিক শামলাপুর যাচ্ছিল। পথে বাহারছড়া ঢালা নামক এলাকায় পৌঁছলে অজ্ঞাত একদল অস্ত্রের মুখে গাড়িটি থামায়। পরে গাড়িতে থাকা সহকারিসহ ৬ জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়।

স্থানীয়রা খবরটি পুলিশকে জানালে তাৎক্ষণিক অভিযান শুরু হয়। পুলিশের অভিযানের এক পর্যায়ে দূর্বৃত্তরা ৩ জনকে ছেড়ে দিলেও অপর ৩ জনের সন্ধান পাওয়া যায়নি। পরিদর্শক দস্তগীর হোসেন জানান, কারা, কি কারণে এ ঘটনা ঘটিয়েছে তা জানতে পুলিশ কাজ করছে।

বিষয়:অপহরণ কক্সবাজার টেকনাফ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…