গোপালগঞ্জ

গোপালগঞ্জে দুর্ঘটনায় শিশুসহ ৩ জনের মৃত্যু

গোপালগঞ্জ-সড়ক দুর্ঘটনা-মোটরসাইকেল-মাইক্রোবাস
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গোপালগঞ্জে পৃথক দুর্ঘটনায় শিশু, নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, গোপালগঞ্জের বলাকইড় গ্রামে বিলের পানিতে ডুবে তিন বছরের শিশু রায়হান শেখের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরের পর এ ঘটনা ঘটে।

রায়হান শেখ বলাকইড় গ্রামের উত্তরপাড়ার সৌদিপ্রবাসী একলাস শেখের ছেলে।

অন্যদিকে, গোপালগঞ্জে বাসের চাপায় পিষ্ট হয়ে জান্নাতুন বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার ডুমদিয়া নামক স্থানে রাজিব পরিবহনের একটি যাত্রীবাহী বাস পথচারী ওই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত জান্নাতুন বেগম সদর উপজেলার নিজড়া গ্রামের আবুল মোল্লার স্ত্রী।

অপরদিকে, নারকেল পাড়তে গাছে উঠে বিদ্যুতের তারে জড়িয়ে হৃদয় শেখ (১৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরের পর সদর উপজেলার মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়:মুত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…